প্রশান্ত কিশোরের মেক-ওভারে একুশে জয়ের স্বপ্ন মমতার! বিজেপিকে মাত দিতে মাস্টারস্ট্রোক

প্রশান্ত কিশোরের মেক-ওভারে একুশে জয়ের স্বপ্ন মমতার! বিজেপিকে মাত দিতে মাস্টারস্ট্রোক

বাংলায় পরিবর্তনের স্লোগান তুলে এবার আসরে নেমেছে বিজেপি। আর প্রত্যাবর্তনের লক্ষ্যে তৃণমূলের ভরসা স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর দলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর। যিনি মেক-ওভারের মাস্টার। অনেক প্রতিকূল অবস্থাকে পূর্বে তিনি পরিবর্তন করে দলের অনুকূলে আনতে সিদ্ধাহস্ত। সেই লক্ষ্যেই প্রশান্ত কিশোর চমক দিয়েই চলেছেন।

'দিদি-কে বলো'র সাফল্য দিয়ে শুরু

'দিদি-কে বলো'র সাফল্য দিয়ে শুরু

বাংলায় তৃণমূলের দায়িত্ব নিয়ে আসার পরই জনমানসে জনপ্রতিনিধিদের ভাবমূর্তি যাচাই করতে 'দিদি-কে বলো' নামক প্রচার কর্মসূচি নিয়েছিলেন। এই এক কর্মসূচি দিয়ে তিনি বাংলায় দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, তাঁর দলের বিধায়কদের জনমানসে ভাবমূর্তি এবং জনসংযোগ করতে সফল হয়েছিলেন।

এক ঢিলে তিন পাখি মারেন পিকে

এক ঢিলে তিন পাখি মারেন পিকে

এক ঢিলে তিন পাখি মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পথ চলা শুরু করেন প্রশান্ত কিশোর। দিদিকে বলোতে জনতা অভিযোগ জানাতে পারেন ফোন করে এবং ইমেল ব্যবহার করে। তারপরেই দিদিকে বলো অভিযানে ঢল নেমেছিল। ২০১৯-এর লোকসভায় ধাক্কা খাওয়ার পর বিধানসভা উপনির্বাচনের সাফল্যের মুখও দেখেছিল তৃণমূল।

দিদি-কে বলো হেল্পলাইন থেকে নীতি-নির্ধারণ

দিদি-কে বলো হেল্পলাইন থেকে নীতি-নির্ধারণ

প্রশান্ত কিশোর তৃণমূলের প্রচার কৌশলের দায়িত্বে আসার পর দিদি-কে বলো প্রচারে দল ও সরকার বুঝতে পেরেছিল কোথায় ভুল হচ্ছে এবং কী করা দরকার। এই অভিযানের একটি অংশে আই-প্যাকের দল কিছু নির্দিষ্ট জায়গায় পরিদর্শনও করেছিল। দিদি-কে বলো হেল্পলাইন থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

একের পর এক কর্মসূচিতে প্রশান্ত কিশোর

একের পর এক কর্মসূচিতে প্রশান্ত কিশোর

এরপর প্রশান্ত কিশোর একাধিক কর্মসূচি এনছেন 'বাংলার গর্ব মমতা' এবং 'বাংলার যুবশক্তি'। এরপর পশ্চাৎপদ শ্রেণির প্রবীণদের মাসিক ভাতা শুরু, পরে সাধারণ জাতির মধ্যে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের লোকদের জন্যও তা চালু করা, সবার জন্য স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বিমা প্রকল্প নেওয়া এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প বাস্তবায়নের অনুমতি দেওয়া-সহ প্রভূতি প্রকল্প নেওয়া হয়।

প্রশান্ত কিশোরের পরামর্শে দিদির দূত অ্যাপ

প্রশান্ত কিশোরের পরামর্শে দিদির দূত অ্যাপ

এরপর প্রশান্ত কিশোরের পরামর্শেই দিদির দূত অ্যাপ চালু করা হয়েছে। তাতেও প্রভূত সাড়া মিলেছে। ১০ দিনেরও কম সময়ে ২ লক্ষ দিদির দূত অ্যাপ ডাউন লোড করা হয়েছে। সেই সাফল্যের পাশাপাশি তৃণমূল সরকার বাজেটে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। শুধু প্রতিশ্রুতিই নয়, ইতিমধ্যে প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+