তিনদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক বৈঠক

উন্নয়নের ডালি সাজিয়ে আবারও উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

কলকাতা, ৩ মে : উন্নয়নের ডালি সাজিয়ে আবারও উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তিনদিনের ঠাসা কর্মসূচি নিয়ে মঙ্গলবার রাতেই তিনি পৌঁছে গিয়েছেন মালদহে। সরকারের জনমুখী উন্নয়নের প্রক্রিয়া জারি রাখতেই উপভোক্তাদের সরকারি সহায়তা তুলে দেবেন তিনি। একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় শতাব্দী এক্সপ্রেসে মালদহে আসেন মুখ্যমন্ত্রী। বুধবার বংশীহারিতে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তারপর বুনিয়াদপুরে সরকারি জনসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দনপুরে নয়া বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধনও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ দক্ষিণ দিনাজপুরে প্রশাসনিক বৈঠক

দক্ষিণ দিনাজপুরের কর্মসূচি সেরে ৪ মে অর্থাৎ বৃহস্পতিবার মালদহে ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপর মালদহ জেলার জন্য কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে দুই জেলাতেই এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দুই জেলাতেই নিরাপত্তার মোড়কে সেজে উঠছে।

৫ মে নদিয়ার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই তিনি কলকাতায় ফিরবেন। দক্ষিণ দিনাজপুরেল গেলেও উত্তর দিনাজপুরে এবার যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। কারণ আগামী ১৪ মে রায়গঞ্জ পুরসভায় ভোট। নির্বাচনী বিধি লাগু থাকায় ওই জেলায় না গিয়ে নদিয়া জেলাকে তিনি জুড়ে দেন কর্মসূচিতে।

গত সপ্তাহের চারদিনের সফরে উত্তরবঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই ছিল বিজেপি সভাপতি অমিত শাহের উত্তরবঙ্গ সফরের কর্মসূচি। নকশালবাড়িতে তাঁর সেই কর্মসূচিতে খানিকটা হলেও চাঙ্গা হয়েছে বিজেপি। তারপর কলকাতাতে অমিত শাহের কর্মসূচি উৎসাহিত করেছে বিজেপি কর্মীদের। এই অবস্থায় জেলা সফরে ঘুরে উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়া জারি রাখার বার্তা দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+