আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে কালীঘাটে জরুরি বৈঠক

আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে কালীঘাটে জরুরি বৈঠক

আর সময় নষ্ট না করে আজই সরকার গঠনের দাবি জানাতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে ৭টা নাগাদ রাজভবনে গিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন মমতা। নিজেই টুইট করে সকথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগে বিকেলে কালীঘাটে জরুরি বৈঠক সারবেন মমতা।

২০০-র বেশি আসনে জয়

২০০-র বেশি আসনে জয়

বিজেপির সব হিসেব নিকেশ উল্টে দিয়ে ফের ক্ষমতায় ফিরলেন মমতা। রাজ্যে হ্যাট্রিক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অপ্রত্যাশিতইএই জয় । বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে অধিকাংশ চ্যানেলই ১৬০ েথকে ১৮০ দিেয়ছিল। কিন্তু সেই সব বুথ ফেরত সমীক্ষা নস্যাৎ করে এগিেয় গিয়েছে তৃণমূল কংগ্রেস।তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে তিনি বাংলার মানুষকে উৎসর্গ করেছেন।

আজই সরকার গঠনের দাবি

আজই সরকার গঠনের দাবি

আজই সরকার গঠনের দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে সাতটা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। রাজ্যপাল জগদীপ ধনখড় নিজেই টুইট করে সেকথা জানিয়েেছন। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল। যদিও গত কয়েক মাসে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের তিক্ততা তলানিতে এসে ঠেকেছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে কালীঘাটে জরুরি বৈঠক সারবেন তিনি। সম্ভবত মন্ত্রিসভা সাজানোর কারণেই বৈঠক করবেন মমতা।

নন্দীগ্রামে পরাজয় মমতার

নন্দীগ্রামে পরাজয় মমতার

বাংলা জয় হলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীর কাছে ১ লক্ষের বেশি ভোটে হেরেছেন। মমতা অবশ্য অভিযোগ করেছেন নন্দীগ্রামে গণনায় কারচুপি হয়েছে।কমিশনে পুণর্গণনার আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস । তবে এই আবেদন খারিজ করে দিয়েছে কমিশন। গতকাল রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতেশুরু করেছেন তৃণমূল কংগ্রেস করমী সমর্থকরা।

মমতার জয়ে প্রাণ পেল অবিজেপি দলগুলি

মমতার জয়ে প্রাণ পেল অবিজেপি দলগুলি

মমতার জয়ের পর নতুন করে বিেজপির বিরুদ্ধে লড়াইয়ের প্রাণ ফিরে পেয়েছে অবিজেপি দলগুলি।গতকালই গোটা দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য মোদীকে চিঠি লিখেছে অবিজেপি দলগুলি। পশ্চিমবঙ্গে বিজেপির এই পরাজয়ে ২০২৪ সালের পরিকল্পনা সাজানো শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+