ভারত নাম বিতর্কের মাঝেই দিল্লি সফরে মমতা, জি-২০ সামিটের নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
দেশের নাম বদল নিয়ে চূড়ান্ত শাসক-বিরোধী তরজা যখন তুঙ্গে ঠিক তখনই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ সেপ্টেম্বর জি-২০ সামিটের নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তারিখ আবার ফিরে আসবেন তিনি।
গতকাল থেকে উত্তাল গোটা দেশের রাজনৈতিক মহল। মোদী সরকার ইন্ডিয়া নাম বদলে দেশের নাম ভারত রাখতে চাইছে মোদী সরকার। জি-২০ সামিটের নৈশভোেজর নিমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেকে প্রেসিডেন্ট অপ ভারত বলে লিখেছেন। সেই আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে।

সূত্রের খবর সংসদের বিশেষ অধিবেশনে দেশের নাম বদলের প্রস্তাব আনতে চলেছে মোদী সরকার। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। কিন্তু মোদী সরকারের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্র। এই প্রস্তাব সংসদে পেশ করার আগে এই বিরোধীদের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল বলে দাবি করেছেন তাঁরা।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে জোর সমালোচনা শুরু করে দিয়েছেন। তিনি এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন দেশের নাম বদলের মতো সিদ্ধান্ত একা মোদী সরকার নিতে পারেন না বলে আক্রমন শানিয়েছেন তিনি। সব বিরোধী দলের নেতারাই এই নিয়ে চড়ম প্রতিবাদ জানিয়েছেন। শোনা যাচ্ছে সোনিয়া গান্ধী নাকি প্রধানমন্ত্রী মোদীকে এই নিয়ে চিঠি দেবেন।
এদিকে আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিশ্বের তাবর রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন সেই নৈশভোজে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন এই নৈশভোেজ। তাতে থাকবেন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও।












Click it and Unblock the Notifications