মমতার বাংলা হবে শিল্পবান্ধব, নতুন শিল্পে নতুন শিল্পতালুকের ঠিকানা এবার পানাগড়

তৃতীয়বার ক্ষমতায় এসেই তিন মাসের মধ্যেই একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি কথা দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করবেন।

তৃতীয়বার ক্ষমতায় এসেই তিন মাসের মধ্যেই একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি কথা দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করবেন। সেইমতো শিল্পবান্ধব সরকার হয়ে ওঠার প্রথম পদক্ষেপ হিসেবে শিল্পতালুকে শিলান্যাস করতে পানাগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার বাংলা হবে শিল্পবান্ধব, শিল্পতালুকের ঠিকানা এবার পানাগড়

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বিনিয়োগের নতুন ঠিকানা হয়ে উঠতে চলেছে পানাগড়। নতুন মেয়াদে সরকারে এসেই রাজ্যে বিনিয়োগ টানতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইজন্য শিল্পতালুক গড়ে তুলতে বেছে নেওয়া হয়েছে বর্ধমানের পানাগড়কে। পানাগড়ে তৈরি হচ্ছে একাধিক শিল্প। গড়ে তোলা হচ্ছে পলিফিল্ম কারখানা।

এই আবহে শিল্পতালুকে পলিফিল্ম কারখানার শিলান্যাস করতে মঙ্গলবার পানাগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিলান্যাস অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন ঘোষণা করতে পারেন। রাজনৈতিক মহল এখন মমতার ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাই সাজো সাজো রব। অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিযাপন করতে পারেন। ওইদিন বিকেলে শিলান্যাসের পর তিনি সার্কিট হাউস থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠকও করতে পারেন। সেই বৈঠক থেকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি। তারপর তিনি দলীয় বৈঠকও করতে পারেন জেলার নেতা-নেত্রীদের নিয়ে।

পানাগড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পলিফিল্ম কারখানা। এই কারখানার গডে় উঠলে অনুসারি অনেক শিল্প গড়ে উঠবে। পানাগড় শিল্পতালুকে আরও অনেক বিনিয়োগ হবে। রাজ্যে বিনিয়োগের অন্যতম ঠিকানা হয়ে উঠবে পানাগড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিল্পপতিদের সমস্যার সমাধান করতে তৎপর হয়েছেন জেলা পুলিশ ও প্রশাসননিক কর্তারা।
তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শিল্পমুখী হয়ে উঠতে। তাই তিনি শিল্পপতিদের সমস্যার সমাধান করতে দফায় দফায় বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী চাইছেন শিল্পমুখী হয়ে উঠে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিশা দিতে। জেলা প্রশাসনও মনে করছে মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে আসা শিল্পপতি ও বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলবে।

মঙ্গলবার শিল্পবান্ধব একাধিক ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কথা, রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি করেত দিতে তিনি তৃতীয় দফার শুরু থেকেই তৎপর। মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে শিল্পমহলও। তৃণমূল এবার বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের আস্থা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী হয়েই শিল্পমুখী করে তুলবে রাজ্যকে। পানাগড় তার প্রথম পদক্ষেপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+