লন্ডনে বাণিজ্য বৈঠক, আলোচনায় আশাবাদী মুখ্যমন্ত্রী

ব্রিটেন সফরে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লন্ডনে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে যান শিল্পপতি লক্ষ্মী মিত্তালের বাড়িতে।

ব্রিটেন সফরে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লন্ডনে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে মুখ্যমন্ত্রী যান শিল্পপতি লক্ষ্মী মিত্তালের বাড়িতে।

লন্ডনে বাণিজ্য বৈঠক, আলোচনায় আশাবাদী মুখ্যমন্ত্রী

লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটে। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে এবং সফর সঙ্গী বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার প্রতিনিধিদলের তরফে ছিলেন গ্রিনব্যাঙ্ক গ্রুপ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস-সহ বিভিন্ন সংস্থার ১৮ জন প্রতিনিধি।

ব্রিটিশ শিল্পপতিদের লগ্নির আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের কাছে শিল্পের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎও। তাঁর সরকারের আমলে কোনও বনধ হয় না। দক্ষ শ্রমিকও রয়েছে রাজ্যে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় কম সময়ে পৌঁছনোর পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেও সহজেই পৌঁছনো যায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানকার শিল্পপতিদের জানুয়ারিতে হতে যাওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ শিল্পপতিদের সামনে রাজ্যের বিভিন্ন সুযোগ নিয়ে ব্যাখ্যা করেন হর্ষ নেওটিয়া এবং পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, তরুণ ঝুনঝুনওয়ালারা।

বৈঠক সেরেই মুখ্যমন্ত্রীর গন্তব্য ছিল লক্ষ্মী মিত্তালের বাড়ি। স্থানীয় সময় সাড়ে ছটা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান রাজ্যে লগ্নির সম্ভাবনা নিয়ে কথা বলতে। মুখ্যমন্ত্রী লক্ষ্মী মিত্তালকে বাংলায় বিনিয়োগের অনুরোধ করেছেন। এই শিল্পপতির বাড়িতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সঙ্গী ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুখ্যসচিব মলয় দে। লক্ষ্মী মিত্তালকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডনে বাণিজ্য বৈঠক, আলোচনায় আশাবাদী মুখ্যমন্ত্রী

২০১৫ সালে মুখ্যমন্ত্রী রাজ্যে লগ্নির আশায় লন্ডন সফর করেছিলেন। সেই সময় ইউকেআইবিসির সঙ্গে ২২ টি চুক্তি হয়েছিল। সোমবারের সম্মেলনে জানানো হয় এর মধ্যে ১৭ টি বাস্তবায়নের পথে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+