সিন্ডিকেটরাজ বন্ধে ফের গর্জে উঠলেন মমতা, পুলিশকে কী বার্তা দিলেন তিনি

সামনের বছরই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী দলের প্রতিনিধিদের নির্দেশ দেন, মানুষের কাছে যেতে হবে বেশি করে। টাকা খেয়ে কিছু করা যাবে না।

ফের সিন্ডিকেটরাজ বন্ধে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়ে তিনি জানালেন, টাকা খেয়ে কিছু করা যাবে না। কোনও সিন্ডিকেট চলবে না। তিনি এ বিষয়ে পুলিশকেও সতর্ক করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সিন্ডিকেট রাজ রুখতে রং না দেখে চটজলদি ব্যবস্থা নিতে হবে।

বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুলিশকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি বলেন উন্নয়নমুখী কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। সরকারি আধিকারিক থেকে জন প্রতিনিধিদের এই বিষয়ে সতর্কও করে দিয়েছেন তিনি।

সিন্ডিকেটরাজ বন্ধে হুঁশিয়ারি মমতার, পুলিশকেও বার্তা

সামনের বছরই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী দলের প্রতিনিধিদের নির্দেশ দেন, মানুষের কাছে যেতে হবে বেশি করে। টাকা খেয়ে কিছু করা যাবে না। প্রশাসনিক আধিকারিকদের বলেন, বিডিও-এসডিও, ওসি-আইসিরাই হল সরকারের মুখ।

এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে সদর্থক কিছু ভাবতে হবে, সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেভ ড্রাইভ সেভ লাইফ সারাবাছর ধরে চালাতে। এবার স্লো ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু হবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রীর কথায়, শিল্প বন্ধ করে কিছু করা যাবে না। এই জেলায় হলদিয়া পেট্রোকেম রয়েছে। সেই থেকে আরও অনুসারী শিল্প হতে পারে। আমাদের সরকার সেই ভাবনা-চিন্তাও শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের কাজ যেন পড়ে না থাকে। আইসিডিএস ও এনজিও-র কাজে বিশেষ নজর দিতে হবে।

দিঘার ব্রিজ এখনও চালু না হওয়ায় শিশির অধিকারীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি কাজ বুঝি, কাজটা কী করে সময়ে শেষ হবে সেটা আপনি বুঝে নিন।' সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে তিনি এক বছরের সময়সীমা বেঁধে দেন। সব বিভাগেরই গাফিলতিতেই এত দেরি বলে তাঁর অভিমত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+