তৃণমূল নেতার গাড়িতে হামলা নিয়ে ওসিকে চরম বার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী

কিছুদিন আগেই জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

কিছুদিন আগেই জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় প্রশাসনিক বৈঠকে সেই ঘটনা নিয়ে পুলিশকে কার্যত চরম হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় জয়নগরের ওসিকে তিনি সাফ জানান ,'আর যেন কোনও ঘটনা না ঘটে, আমি বলে দিয়ে গেলাম।'

তৃণমূল নেতার গাড়িতে হামলা নিয়ে ওসিকে চরম বার্তা মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, জয়নগরে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করে ১৫ জনকে। প্রসঙ্গত, বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে জয়নগরের সেই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কুলপি, কুলতলি, জয়নগরের আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওসিদের সতর্ক করেন তিনি। এদিনের বৈঠকে সরাসরি জয়নগরের ওসি-র কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, কতজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়? জবাবে ওসি জানান এখনও ৪-৫ জন বাকি রয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন,'বাকিদেরও তুলতে হবে। অ্যারেস্ট করতে এত দেরি হল কেন?' পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এরকম একটা ঘটনা ঘটতে পারে, তা পুলিশের কাছে আগাম খবর কেন ছিলনা? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন ,'পুলিস কেন দায়িত্ব পালন করতে পারল না?'

এরপরই মুখ্যমন্ত্রী জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবা, ক্যানিং -এর ইতিহাস তুলে ধরে প্রশ্ন তোলেন, কেন নজর রাখা হচ্ছেনা পরিস্থিতির ওপর? পাশাপাশি তাঁর হুঁশিয়ারি 'আর যেন কোনও ঘটনা না ঘটে, আমি বলে দিয়ে গেলাম।'এরপরই মুখ্যমন্ত্রী , কুপতলি থানার ওসিকে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে প্রশ্ন করেন। জবাবে ওসি জানান এই বছরে এখনও পর্যন্ত ৫০ এর বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+