'অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে এলে...' শক্তি প্রদর্শনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি গুঁড়িয়ে দিতে চাইছে বিশ্বভারতী। অভিযোগ করে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমত বিশ্বভারতীয় উপার্যকে সতর্ক করেছেন এই নিয়ে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ওদের আগুন নিয়ে খেলা করা উচিত নয়। অমর্ত্য সেনকে যখন নিত্যদিন নিশানা করা হচ্ছে, তখন তাঁরা কী করছেন? আমি ওদের ঔদ্ধত্য দেখছি। ওরা নাকি অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। ওরা যদি অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে আসে, আমি গিয়ে সেখানে বসে থাকব। আমিও দেখব ওরা কীভাবে অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে পারে। আমি দেখতে চাই, কার শক্তি বেশি, মানুষের নাকি বুলডোজারের।'

গত কয়েক মাস ধরেই বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে জমি এবং বাড়ি নিয়ে বিবাদ চলছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রথমে তাঁর বিরুদ্ধে প্রতীচীর বাড়ির জমি দখল করে রাখার অভিযোগ করেন। তাই নিয়ে নোবেল জয়ীকে চিঠিও পাঠানো হয়।

তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের কাছে গিয়ে তাঁর বাড়ির জমির দলিল তুলে দেন। এবং নোবেল জয়ীকে জেড ক্যাটাগোরির নিরাপত্তাও দেন। অমর্ত্য সেনের অনুপস্থিতিতে তাঁর বাড়ির উপরে নজরদারির দায়িত্ব জেলা শাসককে দিয়েছিলেন তিনি। তারমধ্যে একাধিকবার বিশ্বভারতী কর্তৃুপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের চিঠি বিনিময় হয়েছে।
এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ বাড়ির ডিড বাতিল করে প্রতীচী বাড়িটি পুনরায় বিশ্ববিদ্যালয়ের দখলে আনতে চাইছেন। এই নিয়ে অমর্ত্যসেনকে বাড়ি খালি করার নোটিসও ধরানো হয়েছে। আগামী ৬ মে-র মধ্যে তাঁকে বাড়ি খালি করতে বলা হয়েছে। তার পরেই বিশ্বভারতীর আশ্রমিকরা অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন।
তারপরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চরম বার্তা দিয়েছেন িতনি। এক কথায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এর নেপথ্যে বিেজপি কাজ করছে। অর্থাৎ দিল্লি কাজ করছে। তারপরেই তিনি বলেছেন, 'আমি দের ঔদ্ধত্য দেখছি। ওরা নাকি অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। ওরা যদি অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে আসে, আমি গিয়ে সেখানে বসে থাকব। আমিও দেখব ওরা কীভাবে অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে পারে। আমি দেখতে চাই, কার শক্তি বেশি, মানুষের নাকি বুলডোজারের'












Click it and Unblock the Notifications