Mamata Banerjee: 'আর তো আয়ু ৩ মাস', কেষ্ট-পার্থ-বালুর পাশে দাঁড়িয়ে মোদী সরকারকে হুঁশিয়ারি মমতার

নেতাজি ইন্ডিরে সভা থেকে ফের পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের নাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মোদী সরকারের আয়ু তো আর ৩ মাস। তার পরে তাঁরা কী করবেন। তাঁদেরও কি ঠাঁই হবে জেলে। কয়লা কাণ্ড নিয়ে পাল্টা মোদী সরকারকে নিশানা করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ভিন রাজ্য থেকে গরু-কয়লা আসে। আস সীমান্ত পাহারা দেয় বিএসএফ সিআইএসএফ। তাঁরা কত টাকা নেয় কেউ জানেন। বাংলায় গদ্দাররা বলছে আর ইডি সিবিআই চলে আসছে বলে অভিযোগ করেেছন তিনি। সিজার লিস্ট না দিয়ে সব লুঠ করে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

Mamata Banerjee

প্রসঙ্গত উল্লেখ্য গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তারপর আগেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তার আগে গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে।

অর্থাৎ রাজ্যের চার নেতা মন্ত্রী গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাঁদের পাশে দাঁড়িয়েছেন মমতা। তিনি বলেছেন বালু অনেকদিনের পুরনো সদস্য পার্টির। তাঁকে এভাবে জেলে ভরে রেখেছে বিজেপি। তাঁদের ক্ষমতা চলে গেলে তাঁরা কোথায় থাকবেন বলে বিজেপিকে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে শুভেন্দুদের নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর পরে ক্ষমতা চলে গেলে তাঁদের জেলে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। মোদী সরকারের আয়ু আর তিন মাস বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামনেই লোকসভা ভোট। আর মোদী সরকার ক্ষমতায় ফিরছেন না বলে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে তিনি।

সেই সঙ্গে বামেদেরও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বামেদের রাজনৈতিক ভাবে কান মুলে দেওয়া উচিত। যাঁরা দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করেছেন। তাঁরাই একটা সমকে কঙ্কাল তৈরি করেছিলেন গ্রামবাংলা। হত্যা, খুনোখুিনই ছিল তাদের কাজ। বামেদের এদিন তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+