ইভিএমে ভোট নয় ব্যালট চাই, লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে সরব মমতা
ইভিএম আর নয়, ভোট চাই ব্যালটে। লোকসভা ভোটে বিজেপির বাড়বাড়ন্তের পর ফের জোরদার আওয়াজ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইভিএম আর নয়, ভোট চাই ব্যালটে। লোকসভা ভোটে বিজেপির বাড়বাড়ন্তের পর ফের জোরদার আওয়াজ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ, ইভিএমে কারচুপি করে জিতেছে বিজেপি। এই জয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের নয়। এই জয় আসলে ইভিএম প্রোগ্রামিংয়ের মাধ্যমে সবাইকে বোকা বুঝিয়ে।

কৃত্রিম মেকানিজমেই জয়
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভায় যে জয় পেয়েছে বিজেপি, তা কৃত্রিম মেকানিজমের মাধ্যমেই সম্ভব হয়েছে। এখন এই সাফল্যে ধরে রাখতে পারবে কি না ভয় পাচ্ছে। তাই তড়িঘড়ি আমাদের দলীয় কার্যালয়গুলি দখল করা এলাকা দখল করে নিতে চাইছে। বাংলার এই সংস্কৃতির দ্রুত পরিবর্তন করতে হবে।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, কয়েক লক্ষ ইভিএমের খোঁজ মিলছে না। সেই জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হোক। আমরা বহুদিন ধরেই ইভিএমে কারচুপির অভিযোগ করে আসছি। কিন্তু নির্বাচন কমিশন তা কর্ণপাত করেনি। এবার সময় এসেছে ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।

বাড়াবাড়ির কিছু নেই
মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন ১৮টা আসনেই সিপিএমের দয়ায় জিতেছে বিজেপি। তার জন্য ওত বাড়াবাড়ির কী আছে! এই ভোটে বিজেপির জয় যে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন মেলেনি, তা নিয়ে কোনও দ্বিমত নেই। মমতা মনে করেন, এই ভোট লড়তে হয়েছে অর্থ ও পেশিশক্তির বিরুদ্ধে। তাই লড়াই কঠিন হয়েছে।

জনসংযোগ যাত্রা
মমতা বলেন, নির্বাচনে তক্রান্ত করে আমাদের হারানো হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপির মোকাবিলায় তাই জনসংযোগ যাত্রা করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে জয়ী সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মমতা জানান, ২১ জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেস জনসংযোগ যাত্রা করবে।












Click it and Unblock the Notifications