মিশন একুশে মমতার স্বপ্নপূরণে ভরসা তাঁরাই, তাই ‘জলযোগ’ অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস

মিশন একুশে মমতার স্বপ্নপূরণে ভরসা তাঁরাই, তাই ‘জলযোগ’ অভিযানে নামছে তৃণমূল

২০২১-এ ক্ষমতা ধরে রাখা তৃণমূল কংগ্রেসের সফট টার্গেট। সেই টার্গেট পূরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা কে? তৃণমূলের বৈঠকেই স্পষ্ট উঠে এল সেইসব নাম। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিলেন ভোটে জিততে ভরসা সেই আদিরাই। নতুনদের সঙ্গে নিয়ে পুরনোরাই পারে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত রাখতে।

অভিমান ভুলে এগিয়ে আসুন

অভিমান ভুলে এগিয়ে আসুন

মমতা তাঁর দলের নেতা-কর্মীদের দায়িত্ব দিয়েছেন ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচি প্রচার-অভিযানে নামতে। এই প্রচার অভিযানে বেরিয়েই পুরনোদের কাছে টেনে নেওয়ার ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূল বোঝাচ্ছে বাংলায় বিকল্প মমতাই। তাই অভিমান ভুলে দলের আদি নেতারা এগিয়ে আসুন, আবার হাল ধরুন দলের।

‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি

‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি

বিজেপি যে মহাবিপদ, তা বুঝেছেন মমতা। তাই দলকে তিনি সঙ্ঘবদ্ধ করতে চাইছেন। চাইছেন সবাইকে এক করে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। প্রশান্ত কিশোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ এনে ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচির সার্থক রূপায়ণ ঘটাতে চাইছে তৃণমূল কংগ্রেস।

৭৫ দিনে এক লক্ষ বাড়ি

৭৫ দিনে এক লক্ষ বাড়ি

রাজ্যের ২৯৪টি কেন্দ্রকে পৃথক পৃথকভাবে টার্গেট করা হয়েছে। ৭৫ দিনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই কর্মসূচির রূপায়ণে। এই ৭৫ দিনে এক লক্ষ বাড়িতে যাওয়া হবে। সেখানে ৯ বছরের কাজের খতিয়ান তুলে ধরা হবে। কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন তা বোঝাবেন তৃণমূল নেতারা।

৭৫ দিনের মধ্যে ১৪ দিন জলযোগ

৭৫ দিনের মধ্যে ১৪ দিন জলযোগ

এই প্রচারাভিযানের মধ্যেই থাকছে জল যোগাযোগে অভিযান। ৭৫ দিনের মধ্যে ১৪ দিন এই জলযোগে যোগাযোগ অভিযান চালানো হবে। এই পর্বেই পুরনোদের সক্রিয় করে সংগঠনমুখো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনের পুরনো কর্মীদের ডেকে নতুনরা সম্মান জানাবে। দলে তাঁদের অবদানের কথা তুলে ধরা হবে।

তৃণমূলের হৃত সম্মান পুনরুদ্ধারে

তৃণমূলের হৃত সম্মান পুনরুদ্ধারে

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, এমন অনেকেই এখন বসে গিয়েছেন, যাঁরা ৯৮ সাল থেকে ২০১১ উত্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার তাঁদের ফিরেন এনে সম্মান দিতে হবে। তাঁরাই তৃণমূলের উত্থান ঘটিয়েছিলেন, তাঁরাই পারেন তৃণমূলের হৃত সম্মান পুনরুদ্ধার করতে।

লোকসভার ধাক্কা সামলাতে

লোকসভার ধাক্কা সামলাতে

উল্লেখ্য, বিগত লোকসভায় তৃণমূল কংগ্রেস ৪২-এ ৪২ করার টার্গেট নিলেও। বাংলার জনতামুখে ফিরিয়ে নিয়েছে। ফলে ২২টা দখলে রাখতে সমর্থ হয়েছে তৃণমূল। ১৮টা গিয়েছে বিজেপির দখলে। একলাফে দুই থেকে বে়ডে ১৮ হয়েছে বিজেপি। এই পরিসংখ্যানেই বিজেপি তাঁদের মিশন একুশের স্বপ্নপূরণের অক্সিজেন পাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+