ওপার বাংলার স্মৃতি এপার বাংলায় ধরে রাখার প্রয়াস, বঙ্গবন্ধু ভবনের স্বপ্ন মমতার
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজ্যে বঙ্গবন্ধু ভবন তৈরির ইচ্ছাপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজ্যে বঙ্গবন্ধু ভবন তৈরির ইচ্ছাপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুই নেত্রীর একান্ত আলাপচারিতার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর ইচ্ছা রাজ্যে বঙ্গবন্ধু মুজিবর রহমানের নামে ভবন তৈরি হোক। দুই দেশ সহমত হলে তিনি বঙ্গবন্ধু ভবন নির্মাণ করতে চান।

শেখ হাসিনা মমতার এই প্রস্তাবে বেজায় খুশি। তিনি এ ব্যাপারে মমতাকে আশ্বাস দিয়েছেন। তাঁর কথায়, মমতা নজরুল ইসলামকে নিয়ে যে ভাবনার বাস্তবায়ন ঘটিয়েছে, তা আমাকে মুগ্ধ করেছে। আমাদের দুই বাংলা ভাগ হয়েছে ঠিকই, আমাদের দুই বাংলার ভাষ-সংস্কৃতি আর রবীন্দ্র-নজরুল যে ভাগ হয়নি, তা পরতে পরতে প্রমাণ রয়েছে।
তারপর মমতার বঙ্গবন্ধু ভবন তৈরির ইচ্ছাপ্রকাশেও তিনি মুগ্ধ। তাঁরা একত্র হয়ে দুই বাংলার সম্পর্কের উন্নতি ঘটাতেও আগ্রহী বলে জানান তিনি। এদিনের বৈঠক হয় বন্ধুত্বপূর্ণ পরিবেশে। বন্ধুত্বপূর্ণ আলোচনাকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। সেইসঙ্গে জল্পনা ছিল তিস্তা ও ইলিশ নিয়ে কোনও সুষ্পষ্ট ছবি উঠে আসে কি না। তা না হলেও বাণিজ্যিক সম্পর্কের কীভাবে উন্নতি করা যায় সেই আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। এদিনের বৈঠক দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ককে কাছাকাছি এনেছে।
ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার জলবণ্টন সুষ্ঠুভাবে সমাধান করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা একান্ত প্রয়োজন বলে জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আগ্রহী ছিলেন।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছিল, মমতার সঙ্গে হাসিনার বৈঠকের মূল কারণ ছিল তিস্তাই কিন্তু বৈঠকের পর এই বিষয়ে উভয়েই স্পিকটি নট। তিস্তা নিয়ে কেউই মুখ খুললেন না। স্রেফ জানালেন এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications