'মমতা ফের এনডিএতে ফিরতে চেয়ে যোগাযোগ রাখছেন', বিস্ফোরক দাবি মুকুল রায়ের

বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বলেন, আজ সৌমিত্র বিজেপিতে যোগ দিয়েছেন। এটা সবে ট্রেলার। পুরো সিনেমা এখনও বাকী রয়েছে। ধীরে ধীরে দেখাব। একটু অপেক্ষা করুন।

মমতা এনডিএতে আসতে চাইছেন, বিস্ফোরক দাবি মুকুল রায়ের

এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, কতজন সাংসদ যোগাযোগ রাখছেন? মুকুল রায় সেই প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এনডিএ-তে আসার জন্য হাইকম্যান্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। এনডিএ-তে থাকতে চাইছেন মমতা, সেজন্য তিনি নিজের লেভেলে গিয়ে যোগাযোগ রাখছেন। এটাই ওনার অভ্যাস, এটাই ওনার সংষ্কৃতি বলে মুকুল দাবি করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কি এনডিএ-তে আসতে পারেন? এই প্রশ্নে মুকুল বলেন, মমতা কোন দল করতে পারেন এটা তিনি ছাড়া কেউ বলতে পারবে না। আজকে কী করবে, কাল কী করবে সেটাও কেউ বলতে পারে না। যেটা তাঁর মনে হবে তিনি সেটাই করবেন।

মুকুলের কথায়, বাংলায় পরিবারতন্ত্র চলছে। সেখান থেকেই একনায়কতন্ত্রের সৃষ্টি হয়েছে। দুটোই একে অপরের সঙ্গে সম্পর্কিত। যে দলে পরিবারতন্ত্র রয়েছে সেই দলগুলির বেহাল অবস্থা হয়েছে। এক্ষেত্রে তিনি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, বিহারের আরজেডি দলের নাম উল্লেখ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মুকুল বলেন, মমতা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। তিনি নিজের পরিবারের দোষ দেখতে পারছেন না। এই পরিবারতন্ত্রই মমতার দলকে লাটে তুলে দেবে বলে মুকুল রায় এদিন দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+