Akhil Giri: নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করুন! অখিলকে ক্ষুব্ধ মমতার বার্তা জানালেন সুব্রত বক্সি

Akhil Giri: মহিলা রেঞ্জারকে 'পেটানো'র হুমকি দিয়ে বিতর্কে অখিল গিরি! ঘটনায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই কারামন্ত্রীকে ওই মহিলা রেঞ্জার মনীষা সাউ'য়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূল। একই সঙ্গে মন্ত্রি পদ থেকেও ইস্তফা দেওয়ারও কথা ও তাঁকে বলা হয়েছে বলে খবর। ঘটনার পরেই ড্যামেজ কন্ট্রোলে নামে শাসকদল।

সঙ্গে সঙ্গে মনীষা সাউকে ফোন করেন কুণাল ঘোষ। সসস্মানে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি রাজ্যে বনমন্ত্রী বিরবাহা হাসদাও ঘটনার খোঁজ নেন। কথা বলেন এই মহিলা রেঞ্জারের সঙ্গে। এরপরেও পুরো ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয় বলে খবর।

mamata Banerjee And akhil giri

শুধু তাই নয়, তিনি নিজেও সামনে আসা পুরো ভিডিও দেখেছেন বলে জানা যাচ্ছে। ঘটনার চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলেন বলে খবর। অবিলম্বে অখিল গিরিকে ওই মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলতে বলেন খবর। আর তা না হলে পদত্যাগ পত্র যাতে পাঠিয়ে দেন সেই কথাও বলা হয়।

এরপরেই মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অখিল গিরিকে ফোনে জানিয়ে দেন সুব্রত বক্সি। বিষয়টি যে মোটেই ভালো ভাবে সরকার এবং দল নেয়নি তাও তাঁকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ওই মহিলা বন আধিকারিকের কাছে মন্ত্রী ক্ষমা চেয়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কিনা। তবে আজ রবিবার সকালে বিতর্ক কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেন কাথির এই তৃণমূল নেতা।

কিন্তু সেখানেও তৈরি হয় বিতর্ক। অখিল বলেন, ওই মহিলা রেঞ্জারের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি তৈরি হয়ে ছিল যে এমন বক্তব্য বের হয়। কিন্তু আমি নিজেও পরে দুঃখ পেয়েছি। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এমন মন্তব্য করা আমার উচিৎ ছিল না। অর্থাৎ এক্ষেত্রে সেই মহিলা রেঞ্জারের দিকেই আঙুল তুললেন রাজের মন্ত্রী।

Akhil Giri: ঠিক কী ঘটেছিল?

তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদফতরে জায়গায় দোকান বা ঘর গজিয়ে উঠেছে। আর তা তুলতে যান মহিলা রেঞ্জার মনীষা সাউ। আর সেই সময় মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে বচসায় জড়ান তিনি। একেবারে কু-ভাষায় সরকারি আধিকারিককে আক্রমণ শানান। আর তা ঘিরেই তৈরি বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+