হিন্দি কান ধরে শেখাতে পারি, অবাঙালি ভোট ব্যাঙ্ক টার্গেট, বিজেপিকে জব্দ করতে পাল্টা চাল মমতার

হিন্দি কান ধরে শেখাতে পারি, অবাঙালি ভোট ব্যাঙ্ক টার্গেট, বিজেপিকে জব্দ করতে পাল্টা চাল মমতার

যাঁরা হিন্দি নিয়ে বেশি কথা বলছেন তাঁদের কাণ ধরে হিন্দি শেখাতে পারি। হিন্দিভাষীদের ভোট ব্যাঙ্ক দখলে মরিয়া মমতার কড়া বার্তা বিজেপিকে। রাজ্যে এসে বাঙালি-অবাঙালি রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি। একমাত্র মমতা সরকারই একাধিক ভাষাকে স্বীকৃতি দিয়েছে রাজ্যে। হিন্দি, উর্দু, গুরুমুখী ভাষাকেও রাজ্যে স্বীকৃতি দিয়েছে সরকার। কাজেই বিজেপিকে জব্দ করতে তৃণমূল কংগ্রেসকে ঝাঁপিয়ে পড়ে ভোট দিন হিন্দিভাষীরা । তৃণমূল ভবন থেকে বার্তা মমতার

হিন্দি ভোট ব্যাঙ্ক টার্গেট

হিন্দি ভোট ব্যাঙ্ক টার্গেট

একুশের বিধানসভা ভোটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে হিন্দি ভাষীদের ভোট। বিজেপি প্রাদেশিকতার জিহির তুলতে শুরু করেছে। একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ প্রথম থেকেই বাংলার উন্নয়নে অবাঙালিদের হাত বেশি বলে দাবি করেছেন। তাতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। বিজেপি যে অবাঙালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বধ করার পরিকল্পনায় রয়েছে সেটা আঁচ করতে পেরেছে মমতা। তাই আগে থেকেই হিন্দিভাষীদের ভোট ব্যাঙ্ক রক্ষায় তৎপর হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

হিন্দিভাষীদের ভোট চাইলেন মমতা

হিন্দিভাষীদের ভোট চাইলেন মমতা

যাঁরা তাঁকে হিন্দি শেখানোর কথা বলছেন তাঁদের কান ধরে হিন্দি শেখাতে পারি। সরাসরি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে কটাক্ষ করে মমতা বলেছেন, টেলিপ্রম্পটার দেখে গুজরাতিতে ভাষণ দেন মোদী। তিনি আবার হিন্দি নিেয় বড়াই করেন। কটাক্ষ করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাঙালি-অবাঙালি রাজনীতি নিয়ে সরব হয়েছেন তিনি।

হেমন্ত সোরেনকে আক্রমণ

হেমন্ত সোরেনকে আক্রমণ

হেমন্ত সোরেন আজ ঝাড়গ্রামে এসে সভা করেছেন। তাতে অসন্তুষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রকাশ্যেই বলেছেন তিনি। পাল্টা হেমন্তকে সতর্ক করে তিনি বলেছেন ঝাড়খণ্ডেও অনেক বাঙালি রয়েছেন সেখানে গিয়ে চাইলে তৃণমূল কংগ্রেসও রাজনীতি করতে পারে। তাই হিন্দিভাষীদের আহ্বান জানিয়ে মমতা বলেছেন বাঙালিদের চেয়েও বেশি করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। তারপরে দেখিয়ে দেব আমরা কি করতে পারি।

মোদীর পদত্যাগ দাবী

মোদীর পদত্যাগ দাবী

কৃষক আন্দোলন নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন তিনি। বিজেপি জোর করে কৃষি আইন কার্যতর করেছে বলে অভিযোগ করেছেন মমতা। একই সঙ্গে আজ বিধানসভায় কৃষি আইন বিরোধী প্রস্তাবও পাস করেছে মমতা সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+