'মমতা আমাকে খুন করার সুপারি দিয়েছে', রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে অভিযোগ সাংসদ অর্জুন সিংয়ের

'মমতা আমাকে খুন করার সুপারি দিয়েছে', রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে অভিযোগ সাংসদ অর্জুন সিংয়ের

তাঁকে মারার জন্য সুপারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার তাঁর উপর একেরপর এক হামলার ঘটনা জানিয়ে রাজ্যপালের দ্বারস্থা হয়েছিলেন তিনি। সেখানে ভাটপাড়া এবং নৈহাটিতে তৃণমূলের সন্ত্রাস নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন বিজেপি সাংসদ।

সুপারি দিয়েছেন মমতা

সুপারি দিয়েছেন মমতা

মুখ্যমন্ত্রী নির্দেশে ব্যারাকপুরে বিজেপি নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে। কখনও পুলিস কখনও দলীয় কর্মীদের সুপারি দিয়েছেন তিনি। তাঁকে সুপারি দিয়ে খুন করার চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সংবিধান মানা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

বিজেপির অভিযোগ নিচ্ছে না পুলিস

বিজেপির অভিযোগ নিচ্ছে না পুলিস

খুন করার চক্রান্ত হচ্ছে বলেই বিজেপি নেতা কর্মীদের উপর হামলার কোনও অভিযোগ নেওয়া হচ্ছে না। পুলিস নিতে চাইছে না। এমনকী হাইকোর্টে মামলাও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যে বিরোধীদের অধিকার হরণ করা হচ্ছে বলে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন তিনি।

উত্তাল ব্যারাকপুর

উত্তাল ব্যারাকপুর

গত কয়েক সপ্তাহ ধরেই ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি সহ উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে অর্জুন সিংয়ের বাড়িতে হানা দিয়েছে পুলিসে। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ব্যারাকপুর। অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে শাসকদল।

আস্বস্ত করলেন রাজ্যপাল

আস্বস্ত করলেন রাজ্যপাল

অর্জুন সিংয়ের অভিযোগ শোনার পর রাজ্যপাল জগদীপ ধনখড় বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছে। রাজ্য পুলিসের ডিজির সঙ্গে এই নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার টুইটে আক্রমণ শানিয়ে চলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+