'স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ফেলার চক্রান্ত করছেন', অমিত শাহের পদত্যাগ দাবি করে বিস্ফোরক অভিযোগ মমতার

গণতান্ত্রিক সরকার ফেলার চক্রান্ত করছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি অভিযোগ করেছেন সরকার ফেলার চক্রান্ত করছে কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমের সিউড়িতে সভা করতে গিয়ে অমিত শাহ দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০০ হয়ে যাবে। তারপরেই সরকার পড়ে যাবে। লোকসভা ৩৫ হয়ে গেলেই মমতা সরকার পড়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। তার পাল্টা জবাবে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee

অমিত শাহের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্য অমিত শাহের বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ করেছেন তিনি। অমিত শাহ চক্রান্ত করে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমাতে চাইছে বিজেপি। এমনই দাবি করেছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন, বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দিতে চাইছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিধানসভায় আসন সংখ্যা কমিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ১৪ এপ্রিল বীরভূমে সভা করে অমিত শাহ দাবি করেছিলেন লোকসভায় ৩৫ আসন পেলেই সরকার পড়ে যাবে। তার পাল্টা জবাব দিয়েছেন তিনি।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনে এজেন্সি নিয়ে ফের কেন্দ্রকে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন অমিত শাহের সবায় গরমে হিটস্ট্রোক হয়ে ১১ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। সেখানে কেন এজেন্সি পাঠানো হল না তা নিয়ে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপি রাজ্যগুলিকে কোনও এজেন্সি পাঠানো হচ্ছে না। আর অবিজেপি রাজ্যগুলিতে এজেন্সি পাঠিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে বিধায়কদের টার্গেট করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালেই মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি গরুপাচার কাণ্ডেও জীবন কৃষ্ণ সাহার। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিধায়কদের টার্গেট করে তাঁদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু যে টাকার কথা বলা হচ্ছে তা রয়েছে কিনা তার কোনও প্রমাণ নেই।

ভোট এগিয়ে আসছে বলেই রাজ্যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে বিজেপি এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন রাম নবমীর মিছিলে অস্ত্র নিয়ে আসার নেপথ্যে রয়েছে বিজেপি। রাজ্যে আগুন জ্বালাতে চাইছে বিজেপি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে নতুন করে সিএএ-এনআরসি চালু করতে চাইছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তের জেলাগুলিতে সেকারণে সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধারকার্ড বাধ্যতামূলক করার জন্য রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার কোনও ভাবেই এটা মেনে নেবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই কেন্দ্রের চিঠি মেনে রাজ্য সরকার কাজ করবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+