পেঁয়াজের দর দেখতে মমতা সাত সকালে হাজির কলকাতার বাজারে! দিলেন কোন নির্দেশ, ভাইরাল ভিডিও

আজ থেকে বাংলা জুড়ে রেশনে মিলতে শুরু করেছে পেঁয়াজ। আর তার আগে থেকেই রাজ্য সরকারের 'সুফল বাংলা'র স্টলে পাওয়া যাচ্ছিল কম দামে পেঁয়াজ।

আজ থেকে বাংলা জুড়ে রেশনে মিলতে শুরু করেছে পেঁয়াজ। আর তার আগে থেকেই রাজ্য সরকারের 'সুফল বাংলা'র স্টলে পাওয়া যাচ্ছিল কম দামে পেঁয়াজ। এদিন কলকাতার একাধিক বাজারে গিয়ে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সব্জির দরদাম নেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পৌঁছে যান ভবানীপুরের যদুবাবুর বাজারে।

মমতা খোঁজ নেন বাজারদরের

মমতা খোঁজ নেন বাজারদরের

এদিন ভবানীপুরের বাজারে গিয়ে খোঁজ নেন যে সব্জির দাম আপাতত কীরকম যাচ্ছে। বাজারের বিক্রেতাদের মমতা প্রশ্ন করেন ' হঠাৎ কি দাম বেড়ে গেল, নাকি কেউ ইচ্ছে করে বাড়াচ্ছে?' এরপর আলু থেকে লঙ্কে সমস্ত সব্জির দরদামের খোঁজ নেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

সুফল বাংলার পেঁয়াজ কেন বিক্রি হয়না?

সুফল বাংলার পেঁয়াজ কেন বিক্রি হয়না?

এদিন বাজারে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন , যদুবাবুর বাজার এলাকায় আদৌ সুফল বাংলার পেঁয়াজ মেলে কি না। অনেকেই এর জবাবে জানান,সেখানের বিক্রেতারা সুফল বাংলার পেঁয়াজ পাচ্ছেন না।

দাম কমানোর নির্দেশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাজার এলাকা ছাড়ার আগে বিভিন্ন বিক্রেতার সঙ্গে কথা বলেন। বিক্রেতাদের সাফ জানিয়ে দেন তিনি যে সুফল বাংলা যদি কম দামে পেঁয়াজ দিতে পারে,তাহলে স্থানীয় বিক্রেতা , ব্যবসায়ীদেরও ১০০ টাকা প্রতি কেজির কমে পেঁয়াজের দাম রাখচতে হবে।

পেঁয়াজে ৫০ টাকা ভর্তুকি কেজিপ্রতি

পেঁয়াজে ৫০ টাকা ভর্তুকি কেজিপ্রতি

এদিন এক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে পেঁয়াজ কেজি প্রতি ৫০ টাকা ভর্তুকি শুধু রাজ্যসরকারই দিচ্ছে। আর তাতেই সুফল বাংলার স্টলে মিলছে কেজি প্রতি ৫৯ টাকা দরে পেঁয়াজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+