সোশ্যাল ডিস্ট্যান্স নিয়ে সচেতনতা তৈরি করতে রাস্তায় মমতা, লক্ষণরেখা টানলেন ইট দিয়ে
সোশ্যাল ডিস্ট্যান্স নিয়ে সচেতনতা তৈরি করতে রাস্তায় মমতা, লক্ষণরেখা টানলেন ইট দিয়ে
রাস্তায় নেমে সোশ্যাল ডিস্ট্যান্স নিয়ে সচেতনতা তৈরি করতে ইট দিয়ে লক্ষণরেখা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনপোস্তা-সহ একাধিক বাজার পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সঙ্গে নিয়ে পোস্তা ছাড়াও জানবাজার, তারাতলা, গড়িয়াহাট সহ শহরের একাধিক বাজার পরিদর্শন করেন৷ সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য বাজার খুলে রাখারও নির্দেশ দেন,রাজ্যের করোনা পরিস্থিতি, ইট দিয়ে লক্ষ্মণরেখা টানেন মুখ্যমন্ত্রী

হেনস্থার শিকার হয়েছেন সাধারণ মানুষ
লকডাউনের জেরে হেনস্থার শিকার হয়েছেন সাধারণ মানুষ। এই সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ পাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। ক্রেতাদের ভোগান্তি থেকে রক্ষা করতেই আজ রাস্তায় নামেন মমতা৷ বুধবারই নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন, সবজি বাজার খুলতে বাধা দেওয়া যাবে না। বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

বাজার পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী
আর আজ বাজার পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দোকান বাজারের সামনে ইট দিয়ে লক্ষণরেখা টানেন নিজে হাতে। শুধু তাই নয়, রাস্তায় নিজেই তিনি দুজন মানুষের দূরত্ব কতটা থাকবে, সেই বিষয়ে গোল দাগ করে দেন। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকেই তিনি একইভাবে বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন।

ইট দিয়ে লক্ষ্মণরেখা টানেন মুখ্যমন্ত্রী
এদিন প্রথমে পোস্তা বাজার তারপর জানবাজার, তালতলা বাজার ও গড়িয়াহাট বাজার পরিদর্শন করেন তিনি। বিকেল পাঁচটা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দেন। পাঁচজন মানুষের বেশি ভিড় যাতে না হয়, তার জন্য দোকানের সামনে লক্ষ্মণরেখা কাটারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কীভাবে লক্ষ্মণরেখা কাটতে হবে তাও দেখিয়ে দেন তিনি। বাজারে জোগান ঠিকঠাক রয়েছে কি না সে বিষয়ে জানতে চান। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও খতিয়ে দেখেন।

রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে এখনও পর্যন্ত ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দমদমের এক বাসিন্দা। এদিন নএই বিষয়ে তিনি বলেন, '৩১ মার্চ রাজ্য আবার পর্যালোচনায় বসবে। পরিস্থিতি অনুযায়ী অবস্থার উন্নতি হলে কিছু বিষয় শিথিল করা যেতে পারে।'












Click it and Unblock the Notifications