কর্মীদের উপস্থিতি খতিতে দেখতে সারপ্রাইজ ভিজিট মমতা'র! বৈঠক করলেন অর্থসচিবের সঙ্গেও

বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। আর এই কারনে নবান্ন সহ একাধিক সরকারি দফতরে কর্মীদের সংখ্যা যথেষ্ট কম। যা নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অফিস টাইমে কেন কাজ নয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আর এর মধ্যেই সারপ্রাইজ ভিজিট মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ১০ টা নাগাদ নবান্নে ঢোকেন তিনি। আর নবান্নে ঢুকেই সোজা তিন তলাতে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে ভুমি দফতর রয়েছে।

কর্মীদের উপস্থিতি খতিতে দেখতে সারপ্রাইজ ভিজিট মমতার!

আর সেই দফতরের উপস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি কর্মীদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন। খোঁজখবর নেন কর্মীদের পরিবারের সদস্যদেরও। আর এরপর সেখান থেকে অর্থ দফতরে সোজা চলে যান প্রশাসনিক প্রধান।

জানা গিয়েছে, সেখানে জমে থাকা ফাইল নিয়ে কিছুটা উস্মা প্রকাশ করেন। এরপর অর্থ সচিবের ঘরেও মমতা বন্দ্যোপাধ্যায় যান বলে জানা গিয়েছে। সুত্রে খবর, বেশ কিছুক্ষণ অর্থ সচিবের সঙ্গে একান্তে বৈঠকও মমতা বন্দ্যোপাধ্যায় করেন বলে জানা গিয়েছে। তবে কি নিয়ে কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

এমনকি সাংবাদিকদের সঙ্গেও কোনও কথা বলেননি। তবে এহেন সারপাইজ ভিজিট নয়! গত কয়েকদিন আগে একই ভাবে বিভিন্ন দফতরে কর্মীদের উপস্থিতি খতিয়ে দেখতে একাধিক দফতরে যান।

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়

আজও সেভাবে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এবং শেষে নিজের ১৪ তলার ঘরে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ডিএ আন্দোলন নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। অফিস টাইমে আন্দোলন নিয়ে গত কয়েকদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, কেন সার্ভিস রুল ব্রেক হবে না তা নিয়েই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রিয় সরকারও এখন কর্মীদের কাজের নিরিক্ষণ করে। ভালো কাজ করতে না পারলে সরিয়ে দেওয়া হয়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্পষ্ট বার্তা দেন প্রশাসনিক প্রধান। কিন্তু তাঁকে কেউ না দুর্বল ভাবে সেই বার্তাও দেন।

ডিএ আন্দোলনকারীদের বার্তা মমতার

আর এরপরেই কর্মীদের হুশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, ডিএ কোনও বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক বিষয়। তবে এরপরেও বাড়তি ডিএ এবং বেতন প্রয়োজন হলে কেন্দ্রিয় সরকারের চাকরি খুঁজে নেওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

আর এরপরেই এহেন সারপ্রাইজ ভিজিট খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+