নন্দীগ্রাম নির্বাচনী মামলায় মমতা-শুভেন্দুর দ্বৈরথ, কোনদিকে মোড় নেবে নজর ১৫-য়

নন্দীগ্রাম নির্বাচনী মামলায় মমতা-শুভেন্দুর দ্বৈরথ, কোনদিকে মোড় নেবে নজর ১৫-য়

২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী বলে প্রচার করে দেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দুকে বিজয়ী ঘোষণা করায় তা চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার দিকেই এখন নজর সবার।

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাটির ভবিষ্যৎ

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাটির ভবিষ্যৎ

নন্দীগ্রাম মামলাটি কলকাতার বাইরে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্টারের দফতরের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলাটি যেন ১৫ নভেম্বরের তালিকা থেকে সরানো না হয়। এখনও মামলাটি স্থায়ীভাবে সূচিবদ্ধ হয়নি। প্রাথমিক তালিকায় স্থান পেয়েছে।

পশ্চিমবঙ্গে বাইরে নন্দীগ্রাম মামলা! ১৫ নভেম্বরে নজর

পশ্চিমবঙ্গে বাইরে নন্দীগ্রাম মামলা! ১৫ নভেম্বরে নজর

শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী মনিন্দর সিং নন্দীগ্রাম মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তরিত করার আর্জি জানিয়েছিলেন প্রধান বিচারপতি এন ভি রমন, বিচারপতি এ এল বোপান্না সও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে। আবেদন করেছিলেন, পশ্চিমবঙ্গে বাইরে মামলাটি স্থানান্তরিত করতে। তা প্রাথমিকভাবে তালিকায় স্থান পাওয়ার পর সুপ্রিম কোর্টের তরফে ১৫ নভেম্বর তা শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে।

শুভেন্দুর আইনজীবীর আর্জির প্রেক্ষিতে সুপ্রিম রেজিস্ট্রার

শুভেন্দুর আইনজীবীর আর্জির প্রেক্ষিতে সুপ্রিম রেজিস্ট্রার

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের নির্বাচনে শুভেন্দুর জয় নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তা পশ্চিমবঙ্গের বাইরে কোনও রাজ্য স্থানান্তরিত করার জন্য পাল্টা আবেদন জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আইনজীবীর আর্জির প্রেক্ষিতে রেজিস্ট্রারের তরফে সর্বোচ্চ আদালত মামলাটি ১৫ নভেম্বর তালিকাবদ্ধ করার কথা জানায়।

বিচারপতি কৌশিক চন্দের নন্দীগ্রাম মামলা থেকে অব্যাহতি

বিচারপতি কৌশিক চন্দের নন্দীগ্রাম মামলা থেকে অব্যাহতি

উল্লেখ্য, নন্দীগ্রাম মামলাটির শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। ১৫ নভেম্বর ফের মামলাটির শুনানির কথা। প্রধান বিচারপতি কৌশিক চন্দের বঞ্চে মামলাটি চলছে। বিচারপতিকে বিজেপি ঘনিষ্ঠ বলে দাবি করে মামলাটি অন্য বেঞ্চে সরানোর দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিচারপতি কৌশিক চন্দ ওই মামলা থেকে অব্যাহতি নেন।

মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা, টাকা জমা নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানা, টাকা জমা নিয়ে প্রশ্ন

তিনি এরপর অভিযোগ করেন, একজন বিচারপতিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করার অর্থ বিচারব্যবস্থাকে কলুষিত করা। এই মামলায় এরপর মুখ্যমন্ত্রীকে ৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়। আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানতে চান, সেই জরিমানার টাকা জমা পড়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যে আদালতে জরিমানার টাকা জমা দিয়েছেন তারা।

কোন মামলার কী রায়, নন্দীগ্রামের ভাগ্য কোন দিকে

কোন মামলার কী রায়, নন্দীগ্রামের ভাগ্য কোন দিকে

এখন সবার নজর নন্দীগ্রাম মামলার দিকে। ১৫ নভেম্বর মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর করা মামলাটিরও শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। দুটি মামলার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। কোন মামলার কী রায় হয় এবং নন্দীগ্রামের ভাগ্য কোন দিকে মোড় নেয় তার জানতে অধীর আগ্রহ বাংলার আমজনতার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+