Mamata Banerjee: বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তেই চলবে রাজ্য, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে সতর্ক করলেন মমতা

বাংলাদেশের সঙ্গে কয়েক হাজার কিলোটার সীমন্ত ভাগ করে নিয়েছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের অরাজক পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গে সবার আগে পড়তে পারে। সেকারণে আগে থেকেই সতর্ক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে এবং সব রাজনৈতিক দলকে অনুরোধ করেছেন বাংলাদেশ নিয়ে কোনও রকম পোস্ট যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন। এবং বাংলাদেশ নিয়ে যেন কোনও উস্কানিমূলক পোস্ট না করেন।

বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র যেপথে চলবে রাজ্যও সেই পথেই চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে বাংলাদেশে অশান্তির আবহেই কেউ বাংলায় আশ্রয় চাইলে সীমান্ত খুলে দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। সীমান্ত কেন্দ্রের ইস্যু সেখানে কী পদক্ষেপ করা হবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে না বলে আক্রমণ শানিয়েছিল বিজেপি।

Mamata banerjee

সোমবার বাংলাদেশের হাসিনা সরকার পদত্যাগের পরেই চরকম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। বাংলাদেশের অশান্তিতে ইতিমধ্যেই ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা বারবারই শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। তারপরেই সোমবার দুপুর আড়াইটে নাগাদ শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে কপ্টারে তিনি ভারতের আগরতলায় পৌঁছন। সেখান থেকে বিমানে করে দিল্লির পথে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে দিল্লি থেকে তিনি লন্ডনে উড়ে যাবেন।

হাসিনা দেশ ছাড়ার পরেই শ্রীলঙ্কার পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশে। সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শয়ে শয়ে বিক্ষোভকারী ঢুকে পড়ে। প্রধানমন্ত্রীর বাসভবনে কার্যত লুঠপাট চালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। এমনকী ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ভাঙচুর চালানো হয়। শাহবাগে উল্লাশ শুরু করে দিয়েছেন বিক্ষোভকারীরা। সেনা প্রধান সাংবাদিক বৈঠক করে দায়িত্ব নিয়েছে।

ইতিমধ্যেই ঢাকা বিমানবন্দরের সব উড়ান বাতিল করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে দ্রুত সরকার গড়া হবে বলে জানিয়েছেন সেনা প্রধান। দেশবাসীকে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করার অনুরোধ করেছেন তিনি। কার্ফু উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কেই যেন কোনও রকম উস্কানি মূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় না করেন তার আর্জি জানিয়েছেন তিনিবাংলাদেশের সঙ্গে যেহেতু ভারতের যোগাযোগ রয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে বাংলাদেশিরাও অনেকে বসবাস করেন।

সেকারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে থেকে রাজ্যবাসীকে সতর্ক করেছেন। তিনি অনুরোধ করেছেন কেউ যেন সোশ্যাল মিডিয়ায় কোনও উস্কানি মূলক মন্তব্য না করেন। শান্তি বিঘ্নিত হয় এমন কিছু কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না বলে বারবার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+