Mamata Banerjee: কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা! শাহের সিদ্ধান্তে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: দেশের আইনশৃঙ্খলা বদলে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বাদল অধিবেশনের শেষদিনে তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা দেশের আইনশৃঙ্খলা ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। আর মোদী সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে সরকারের ভুমিকা নিয়েও প্রশ্ন করলেন তিনি (Mamata Banerjee) । যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন। যেখানে তিনি লিখছেন, দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের খসড়াগুলি ইতিমধ্যে পড়েছি।

শাহের সিদ্ধান্তে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আর তা পড়ে রীতিমত স্তম্ভিত হয়ে যাচ্ছি বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee)। শুধু তাই নয়, একেবারে নিশ্তব্দে কড়া এবং সাধারণ মানুষের বিধি লাগু করতে চায় সরকার। এমনকি কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা বলেও ব্যাখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, রাষ্ট্রদ্রোহ আইন প্রত্যাহারের নামে যে বিধি লাগু করার কথা বলা হচ্ছে তা নাগরিকদের ব্যাপক ভাবে প্রভাবিত করবে বলেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই বিষয়ে আইনজীবী মহল এবং নাগরিকদের গুরুত্ব দিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি (Mamata Banerjee)। উল্লেখ্য, নয়া এই বিধি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট। রাষ্ট্রদ্রোহ আইন পরিবর্তনের নামে আরও কঠোর করা হচ্ছে। যা নাগরিক সমাজের উপর ব্যাপক প্রভাব পড়বে বলে দাবি একাধিক রাজনোইতিক দলের। এবার সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও।

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার নজিরবিহীন ভাবে কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে সমস্ত মন্ত্রীদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা কোনও হতে পারে কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+