'প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি', টুইট মমতার, 'বয়স হয়েছে, সেকারণেই চিন্তা বেশি' বললেন অধীর
'প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি', টুইট মমতার, 'বয়স হয়েছে, সেকারণেই চিন্তা বেশি' বললেন অধীর
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি। অন্যদিকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।

মমতার টুইট
করোনা ভাইরাসে আক্রন্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য টুইটে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি। আমার প্রার্থনা সবসময় তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।

উদ্বেগে অধীর
প্রণব মুখোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন ,বয়স হয়েছে, সেই কারণে চিন্তা হচ্ছে। তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু পারিনি। তাঁরা হয়ত ব্যস্ত রয়েছেন।

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন হাসপাতালে অন্য রোগের চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে করোনা পরীক্ষা করানো হয় তাতে পজিটিভ রিপোর্ট এসেছে।

আইসোলেশনে প্রাক্তন রাষ্ট্রপতি
করোনা পজিটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে আইসোলেশনে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই সময়ের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্ষে এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে। কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।












Click it and Unblock the Notifications