৭৮ ফিরল ১৮-য়। জ্যোতি বসুর রেকর্ড স্পর্শ করে ‘অনন্য’ নজির গড়লেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছিলেন ইতিহাস ছুঁতে। জ্যোতি বসুর ১৯৭৮-র করা কীর্তিকে ছুঁয়ে নয়া ইতিহাস রচনা করল তৃণমূল কংগ্রেস। এবার তারা ২০-তে ২০।
মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছিলেন ইতিহাস ছুঁতে। জ্যোতি বসুর ১৯৭৮-র করা কীর্তিকে ছুঁয়ে নয়া ইতিহাস রচনা করল তৃণমূল কংগ্রেস। এবার তারা ২০-তে ২০। তার মধ্যে বাড়তি পাওনা ১১টি জেলা বিরোধীশূন্য। ১৯৭৮ গোটা রাজ্য লালে লাল হয়ে গিয়েছিল। এবার সবুজে সবুজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সবুজ ঝড়ের থেকেও বেশি উত্তাল হল এবার।

১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পরের বছরই প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আসর বসেছিল রাজ্যে। সেই নির্বাচনে বামফ্রন্টকে দু'হাত ভরে ভোট দিয়েছিল বাংলার মানুষ। ১৫টি জেলা পরিষদের বিরোধী কংগ্রেসকে উড়িয়ে রেকর্ড করেছিল বামফ্রন্ট। তারপর সেই রেকর্ড আর কেউ স্পর্শ করতে পারেনি।
জ্যোতি বসু প্রথম পঞ্চায়েত নির্বাচনে যে কীর্তির স্বাক্ষর রেখে গিয়েছিলেন, তা তিনিও আর কোনও নির্বাচনে করে দেখাতে পারেননি। পারেননি তাঁর উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্যও। কিন্তু রাজ্যে পরিবর্তনের পর তা করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪০ বছর সময় লাগল জ্যোতি বসুর রেকর্ড স্পর্শ করতে।

১৯৭৮ সাল ফিরে এল ২০১৮-তে। প্রথম পঞ্চায়েত নির্বাচনের মতো নবম পঞ্চায়েত নির্বাচনেও একটি জেলা পরিষদ দখল করতে ব্যর্থ হল বিরোধীরা। সব জেলা পরিষদের ক্ষমতাই উঠল শাসকের হাতে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ২০টি জেলা পরিষদের ক্ষমতাই তৃণমূল কংগ্রেসের দখলে।
পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচনে সমস্ত জেলা পরিষদ দখল করে নজির তৈরি করেছিল বামফ্রন্ট। তারপর থেকে অবশ্য কোনওবারই এই কীর্তির স্বাক্ষর রাখতে পারেনি কোনও রাজনৈতিক দলই। ৪০ বছর পর ২০১৮-তে বামফ্রন্টের কীর্তিকে ছুঁয়ে ফেলল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে ১১টি জেলা পরিষদ বিরোধীশূন্য করে ছাড়়ল তারা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications