আজ দিল্লি যাচ্ছেন মমতা, সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা, পিকে দৌত্যে নতুন জোটের সূচনার ইঙ্গিত
আজ দিল্লি যাচ্ছেন মমতা, সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা, পিকে দৌত্যে নতুন জোটের সূচনার ইঙ্গিত
বহু প্রতিক্ষীত যাত্রা আজ। দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ বছর পর দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ৫ দিন থাকার কথা রয়েছে মমতার। তার আগে আজ দুপুর ১টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে একাধিক িবষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

আজই দিল্লিতে মমতা
আজই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার বঙ্গের মসনদে বসার পর এই প্রথম দিল্লি সফর তাঁর। বিজেপিকে হারি জাতীয় রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েেছ তৃণমূল কংগ্রেস। বাংলা জয়ের পরেই ২০২৪-কে টার্গেট করে এগোচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যেই এবার নতুন পথে পা রাখছে তৃণমূল কংগ্রেস। প্রায় ২ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিেত যাচ্ছেন। তার থেকেও তাৎপর্যপূর্ণ বিষয় হল লোকসভার অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে জল্পনা শুরু হয়েছে।

সোনিয়ার সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা
দিল্লি সফরে একাধিক কর্মসূিচ রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক। আর এই বৈঠকের পৌরহিত্যে থাকতে পারেন প্রশান্ত কিশোর। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোনিয়া গান্ধীদের সঙ্গে আগেই বৈঠক করছেন প্রশান্ত কিশোর। তারপরেই মমতা দিল্লি সফরের কথা ঘোষণা করেন। তারপরেই দুয়ে দুয়ে চার করে জাতীয় রাজনীিততে মমতার গতিপথ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সোনিয়াই কী দিল্লিেত এগিয়ে দেবেন মমতােক
২০২৪-কে টার্গেট করেই এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের জয়ের পরেই সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ২১ জুলাইয়ের সভা েথকেও মমতার বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। তিনি বলেছিলেন খেলা আবার হবে। এবার রাজ্যে রাজ্যে খেলা হবে। ২১ জুলাইয়ের শহিদ স্মরণও এবার দেশের একাধিক রাজ্যে হয়েছে। মোদীর গুজরাত থেকে যোগীর উত্তর প্রদেশ একাধিক রাজ্যে ভার্চুয়াল ২১ জুলাই পালন করেছে তৃণমূল কংগ্রেস।সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক ঘিরে সেই জল্পনা আরও গাঢ় হয়েছে।

দিল্লির পথ পোক্ত করার লক্ষ্য
মমতার সফরের আগেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই মমতাকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরের আগে দলের এই বিশেষ পদ প্রাপ্তির মধ্যেও বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications