Mamata Banerjee: INDIA জোটের বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, জলসায় চায়ের আসরে যোগ দেবেন তিনি

আজ রাখী পূর্ণিমা। আজকের দিনেই বাংলার জামাইয়ের বাড়িয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে যোগ িদতেই তিনি মুম্বইয়ে যাচ্ছেন। সেখানে পৌঁছেই তিনি যাবেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বাড়ি জলসায়।

জলসায় চায়ের আমন্ত্রণ রক্ষা করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বই সফরে যাবেন জানতে পেরেই অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। সেই আমন্ত্রণ গ্রহন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন অমিতাভ বচ্চনকে যখনই আমন্ত্রণ জানানো হয় তখনই তিনি আসেন। তাই এই আমন্ত্রণ তাঁকে গ্রহন করেছেন।

Mamata Banerjee

মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। সেকারণেই মুম্বইয়ে যাচ্ছেন তিনি। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই বিমানবন্দরে অবতরণের পরেই তিনি সরাসরি চলে যাবেন সেখানে। জলসায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সঙ্গে চায়ের আসরে যোগ দেবেন তিনি। একাধিক বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া িদয়ে কলকাতায় ছুটে এসেছেন। একাধিকবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন তিনি।

সেকারণে তিনি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য জয়া বচ্চন নিজে একুশের ভোটের আগে কলকাতায় এসে প্রচার করে গিয়েছেন। সেকারণেই জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। মুম্বইয়ে যখনই তিনি আসেন তখনই তাঁকে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এর আগেও তিনি এসেছেন বলে জানিয়েছেন।

অমিতাভ-জয়ার বাড়িতে চায়ের আসরে যোগ দেওয়ার পর তিনি যােবন ইন্ডিয়া জোটের নৈশ ভোজের আসরে যোগ দিতে। আজ নৈশভোজের আসরে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে বৈঠকের পর তিনি ফিরে আসবেন কলকাতায়। এদিকে ইন্ডিয়া জোট নিয়ে এখনই তৈরি হয়েছে দ্বন্দ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+