বছর শেষে এবার জেলায় সিএএ বিরোধী মিছিলে পা মেলাবেন মমতা

বছর শেষে এবার জেলায় সিএএ বিরোধী মিছিলে পা মেলাবেন মমতা

নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে আগামী ৩০ তারিখ, সোমবার, নাগরিকদের ডাকা একটি মিছিলে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছর শেষে এবার জেলায় সিএএ বিরোধী মিছিলে পা মেলাবেন মমতা

মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে তারা এই রাজ্যে এনআরসি ও নাগরিকত্ব আইন চালু করতে দেবেন না। জেলায় জেলায় এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ১ জানুয়ারি তারিখে এই আইনের প্রতিবাদে নাগরিক দিবস পালন করার কথা বলেছেন তিনি।

এর মাঝে আগামী সোমবার পুরুলিয়া শহরে প্রতিবাদ মিছিলে হাঁটার কথা আছে মুখ্যমন্ত্রীর। পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের দাবি সোমবার সকাল ১১টার সময় ভিক্টোরিয়া স্কুল মাঠ থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত মিছিল বের করা হবে। সেই মিছিলে হাঁটাবেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, নাগরিকদের ডাকা এই এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মিছিলে এক ঝাঁক মন্ত্রী, বিধায়কদের থাকার কথাও আছে।
নাগরিকদের ডাকা মিছিল হলেও তার জন্য কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। এই মিছিল সফল করার জন্য তারা এরমধ্যে বৈঠক করেছে।

গত বছর পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় ভালো ফল করে বিজেপি। অনেক আসনে জেতার পাশাপাশি অনেকগুলো গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে এই আসনে জেতে বিজেপি। মুখ্যমন্ত্রী এলে লোকসভা নির্বাচনের পর এটাই হবে তার প্রথম মিছিল। মিছিল শেষে একটি ছোট সভায় বক্তব্য রাখার কথাও আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+