১০৯ টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা! অ্যাকাউন্টে ঢুকতে পারে লক্ষ্মী ভাণ্ডারের টাকাও

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সমস্ত দফতরকে নিয়ে আজ বুধবার এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে সমস্ত দফতরের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ওই দফতরের সচিব থেকে শুরু করে শীর্ষ আধিকারিক এবং অন্যান্য আমলাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এই বৈঠকের মধ্যে থেকেই কাজের খতিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলে জানা গিয়েছে।

১০৯ টি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা!

পাশাপাশি কোন প্রকল্পের জন্যে কত টাকা বরাদ্দ এবং কাজের পরিস্থিতি কি সবটাই এই বৈঠক থেকেই হিসাব নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই বৈঠক থেকেই অন্তত ১০৯ টি প্রকল্পের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলে জানা গিয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক প্রকল্পের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। ভার্চুয়ালের মাধ্যমে নবান্নের সভাঘর থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করবেন প্রশাসনিক প্রধান। শতাধিকের বেশি এই প্রকল্পের মধ্যে বেশিরভাগটাই গ্রাম বাংলার বলে জানা গিয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার পরিকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

গত একমাসে রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে একাধিক রাস্তা তৈরি হয়েছে। সেগুলির উদ্বোধন নবান্ন থেকেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। পাশাপাশি ৫টি গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন রয়েছে একাধিক প্রকল্পের মধ্যে। যেগুলির নির্মাণে ৪৩ কোটি টাকা খরচ হয়েছে। পাশপাশি লক্ষ্মীর ভান্ডারে টাকাও আজ পড়তে পারে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত মাসে দুয়ারে সরকার থেকে ১০ লাখ লক্ষ্ণীর ভান্ডারের আবেদন জমা পড়েছে।

পঞ্চায়তের আগে নবান্নে বড় বৈঠক

যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডারে প্রথম টাকা পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে এই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হতে হবে। মনে করা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময়ে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে।

অ্যাকাউন্টে ঢুকতে পারে লক্ষ্মী ভান্ডারের টাকাও

আর তার আগে একাধিক প্রকল্পের উদ্বোধন কিছুটা হলেও তৃণমূলকে এগিয়ে রাখবে বলে মত বিশ্লেষকদের। ভোটের আগে একাধিক= প্রকল্পকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। কড়া ভাষায় এর কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। তবে এই বৈঠক থেকে মমতা বন্দ্যোওপাধ্যায় কি বার্তা দেয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+