একটা পরিবারে সবাইকে সরিয়ে দেবে? তিন-চার মাসের সময় চেয়ে চিকিৎসকদের বৈঠকে ডাক মমতার

Doctor Hunger Strike: সোমবার বিকেল পাঁচটায় ফের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই বৈঠক হবে। তবে বৈঠকের শর্ত বেঁধে দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, পাঁচটা বলে দীর্ঘ সময় কাটিয়ে দেবে তা হবে না। এমনকি বৈঠকে ১০ জনের বেশি আসা যাবে না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রশাসনিক প্রধান।

তবে স্বাস্থ্যসচিবকে যে এখনই সরানো যাবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন । তবে বেশির ভাগ দাবিই পূরণ হয়ে গিয়েছে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন সেদিকেই নজর সবার। এমনকি দীর্ঘ ১৫ দিন ধরে চলা অনশনের আজ শনিবারই শেষ দিন হবে কিনা সেদিকেও নজর সবার (Doctor Hunger Strike) ।

Doctor Hunger Strike

অভয়ার বিচার সহ ১০ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে ধর্মতলায় চলছে অনশন কর্মসূচিও। আর এই প্রেক্ষাপটে এদিন দুপুরে হঠাত করেই অনশন মঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থ এবং স্বরাষ্ট্রসচিব। যান পুলিশের আধিকারিকরাও।

দীর্ঘক্ষণ অনশকানকারী এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা। এর মাঝেই ফোন আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনেই চিকিৎসকদের বার্তা দেন তিনি। একই সঙ্গে অনশন তুলে নেওয়ার আবেদনও জানানো হয়। একই সঙ্গে বৈঠকে বসার কথাও বলেন।

একই সঙ্গে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ ছাড়া আন্দোলনকারীদের সব দাবির সঙ্গেই সহমত বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "একটা পরিবারের সবাইকে সরিয়ে দেবে? এটা সম্ভব নয়।" তবে চিকিৎসকদের নির্দিষ্ট অভিযোগ জমা দেওয়ার কথা জানান। আর তা পেলেই তদন্ত হবে বলে আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি মতো হাসপাতালগুলিতে নির্বাচন করানো হবে বলেও এদিন জানান।

এক্ষেত্রে তিন থেকে চারমাস সময় দেওয়ার কথা বলেন। সামনে কালীপুজো সহ বেশ কিছু অনুষ্ঠান আছে। আর তা মিটে গেলেই নির্বাচন হবে বলে আশ্বাস। এদিন দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। একেবারে জনসমক্ষে সমস্ত দাবি নিয়ে আলোচনা করেন। তবে মুখোমুখি তাঁর সঙ্গে বৈঠক চান চিকিৎসকরা। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার এইন বৈঠক হবে। তবে বিকেল পাঁচটাতেই তা হবে। এবং ১০ জনের বেশি প্রতিনিধি থাকবে না বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+