মমতা-অমিত শাহ হাইভোল্টেজ বৈঠক আজ দিল্লিতে! চরম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পর মুখোমুখি দুই 'মন্ত্রী'

কয়েক মাস আগের দিকে তাকানো যাক। যে সময়ে ,সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এসে মেগা ব়্যালিতে যোগ দেন অমিত শাহ ।

কয়েক মাস আগের দিকে তাকানো যাক। যে সময়ে ,সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এসে মেগা ব়্যালিতে যোগ দেন অমিত শাহ । সেই ব়্যালি চলতে চলতেই আচমকা সন্ধ্যের কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে অমিত শাহ, দিলীপ ঘোষদের সামনেই। কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর কলেজ চত্বর সেই রাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপর, গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। লোকসভা নির্বাচনে গেরুয়া-সুনামি তুলে দিয়েছিল বিজেপি। পরবর্তী সময়ে পদ্মশিবির থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বিবেচিত হন অমিত শাহ। অন্যদিকে, রাজ্যে তৃণমূল কার্যত কোণঠাসা হয়ে যায় রাজনৈতিকভাবে। এরপর আজ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত-মমতা বৈঠক

অমিত-মমতা বৈঠক

অমিত শাহের সঙ্গে এদিন দুপুর দেড়টা নাগাদ এদিন দিল্লির নর্থ ব্লকে হাই ভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। এর আগে, অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়।

এর আগে মমতা-মোদী বৈঠক

এর আগে মমতা-মোদী বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে এর আগে বুধবার বিকেলে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাজ্য নিয়ে একাধিক আলোচনা হলেও , এনআরসি-র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, এই ইস্যুতেই মোদীর বিরোধিতায় চূড়ান্ত পর্যায়ে নেমেছিলেন মমতা। তবে দিল্লির সাক্ষাতে সেই পর্ব উঠে আসেনি।

 বিজেপি-তৃণমূল সংঘাত ও অমিত-মমতা বৈঠক

বিজেপি-তৃণমূল সংঘাত ও অমিত-মমতা বৈঠক

বিজেপি-তৃণমূল সংঘাত এ রাজ্যে অব্যাহত। এর আগে, ভোটের উত্তাপের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার অমিত শাহের শুধু বিরোধিতাই করেননি, তাঁর সরকার রাজ্যে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের চপার অবতরণেরও বাধ সাধে। এই সমস্ত পর্বের পর এদিন মমতা -অমিত উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লিতে। যেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+