মমতার রোড শো ঘিরে অনুব্রতর সামনে 'অগ্নিপরীক্ষা'! জমায়েত নিয়ে অনুপম ছুঁড়ে দিলেন বড় চ্যালেঞ্জ
মমতার গড়ে এসে পর পর সভা করে অমিত শাহ ইতিমধ্যেই কেড়েছেন লাইমলাইট। তারমধ্যে সবচেয়ে চোখ ধাঁধানো রোড শোটি হয় অনুব্রত গড় বোলপুরের বুকে। সেখানে জমায়েতে লোকসংখ্যা ঘিরে তৃণমূল , বিজেপি তোপ পাল্টা তোপের রাজনীতি চলে। তবে সেই রোড শোতে লোক সংখ্যা ঘিরে অমিত শাহ যে অব্যক্ত চ্যালেঞ্জ তৃণমূলের দিকে ছুঁড়েছেন, আজ তার জবাব দেওয়ার পালা অনুব্রতর!

অমিতের বোলপুর সফরের ৯ দিনের মাথায় পাল্টা সভা
গত ২০ ডিসেম্বর রোড শো করেন অমিত শাহ। বোলপুরের বুকে এই রোড শোতে জমায়েত নজর কাড়ে সমস্ত মহলের। এরপর টচিক তার ৯ দিনের মাথায় ওই একই জায়গায় মমতা রোড শো করতে চলেছেন। আর এই রোড শোই প্রমাণ করে দিতে পারে গড় এখনও কার দখলে? সেক্ষেত্রে এই রোড শো অনুব্রত মণ্ডলের কাছে বড় চ্যালেঞ্জ।

রবীন্দ্রনাথ, মমতা, অনুব্রত ফেস্টুনে
মূলত, বোলপুরের রোড শোতে ৩ জনের ছবির কাটআউট দেখা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পাশাপাশি, সেখানে মতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি দেখা গিয়েছে, তৃণমূলের প্রতিটি পোস্টারে। গোটা শহর জুড়ে ছোট বড় ২০ হাজার পতাকাই শুধু লাগানো হয়েছে। তা ছাড়া পোস্টার , ফেস্টুন, ব্যানার তো রয়েইছে।

রোড শোর রাস্তা
ডাক বাংলো থেকে বোলপুর চৌরাস্তা জুড়ে ২০ টি তোরণ রাখা হয়েছে। বানানো হয়েছে, আলাদা করে চারটি বেলুনের গেট। প্রসঙ্গত, এদিনের রোড শো তথা পদযাত্রা ঘিরে অনুব্রত মণ্ডলের সামনে বড় চ্যালেঞ্জ। অমিত শাহের থেকেও বড় জমায়েতের বার্তা তিনি আগেই দিয়েছেন। বলেছিলেন, বিজেপি বাইরে থেকে লোক এনে সভা ভরিয়েছে, এরপর তিনি বীরভূমের লোক নিয়ে এই সভায় জমায়েত কতটা দেখাতে পারেন , তা নিয়ে রয়েছে জল্পনা।

অনুপমের বার্তা
এদিকে বিজেপি নেতা অনুপম হাজরার বক্তব্য , অনুব্রত মণ্ডল, বর্ধমানের কেতুগ্রাম, আউশগ্রামের নেতৃত্বকে ফোন করে জমায়েতের জন্য লোক আনেন বোলপুরে। এমন পরিস্থিতিতে এদিন মমতার সভা ঘিরে পারদ তুঙ্গে। অনুপম চ্যালেঞ্জরে সুরে বলেন, আজ মমতার পদযাত্রার লোক সংখ্যা অমিত শাহের সভার লোকসংখ্যাকে ছাপিয়ে যেতে পারবে না।












Click it and Unblock the Notifications