চলতি মাসেই দার্জিলিং যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হতে পারে হামরো পার্টির সঙ্গে বৈঠক
গত কয়েকদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি জানিয়েছিলেন এক বিধায়ক! যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এহেন বিতর্কের মধ্যেই ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ মার্চ উত্তরবঙ্গের
গত কয়েকদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি জানিয়েছিলেন এক বিধায়ক! যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এহেন বিতর্কের মধ্যেই ফের একবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ মার্চ উত্তরবঙ্গের সফরে উড়ে যাবেন বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, চারদিনের এই সফরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। এমনকি সরকারি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে খবর। রাজ্যের প্রশাসনিক প্রধানের এবারের উত্তরবঙ্গ সফর রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত কয়েকদিন আগেই শিলিগুড়ি পুরসভায় জয় পেয়েছে তৃণমূল। সেদিন যদিও শিলিগুড়িতেই ছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপর ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। তবে এবার তিনি যাবেন দার্জিলিংয়ে। ২৯ মার্চ সড়ক পথে দার্জিলিং পৌঁছবেন মমতা। এরপর রিচমণ্ড হিলে যাবেন তিনি। সেদিন রাতে দার্জিলিংয়েই থাকবেন মুখ্যমন্ত্রী। এরপর ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর সেই অনুষ্ঠান থেকেই পাহাড়বাসীর উদ্দেশ্যে একাধিক প্রকল্পের ঘোষণা প্রশাসনিক প্রধান করতে পারেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে দার্জিলিং পুরসভায় এবার হামারো পার্টি'র জয় হয়েছে। আর এরপরেই মুখ্যমন্ত্রী জিটিএ ভোট করে দেবেন বলে জানা যাচ্ছে। এমনকি দার্জিলিংয়ে পঞ্চায়েত নির্বাচনও করাতে চান বলে জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্য, পঞ্চায়েতের বহু প্রকল্প রয়েছে।
পঞ্চায়েত ভোট না হওয়ার কারণ সেখানকার মানুষ সেইসব সুযোগ পাচ্ছেন না। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সফরে এই ভোটগুলি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন নেত্রী। শুধু তাই নয়, আঞ্চলিক দলগুলির সঙ্গেও বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।
আর তা যদি হয় তাহলে পাহাড়ের রাজনীতিতে উঠে আসা নতুন দল হামরো পার্টির সুপ্রিমো কিংবা নেতৃত্বের সঙ্গেও বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। তাঁর সঙ্গেই আসেন একাধিক পুলিশ আধিকারিকরাও। যেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা থেকে মঞ্চ তৈরির বিষয়টি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে দর্শকদের বসার যাওয়া ঠিক কোথায় হবে সে বিষয়টি নিয়েও এদিন আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ১লা এপ্রিল।












Click it and Unblock the Notifications