শহরের রাজপথে ফের নামছেন মমতা! 'জল বাঁচাও দিবস' এর ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফের একবার শহরের রাস্তায় দেখা যাবে সেই চেনা দৃশ্য। রাজপথে কয়েক হাজার মানুষের সঙ্গে পা মেলাবেন মুখ্যমন্ত্রী।

ফের একবার শহরের রাস্তায় দেখা যাবে সেই চেনা দৃশ্য। রাজপথে কয়েক হাজার মানুষের সঙ্গে পা মেলাবেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা এদিন এসএসকেএম -এর আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চ থেকে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ জুলাই রাজ্য জুড়ে 'জল বাঁচাও , জীবন বাঁচাও' দিবসের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলসংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অবস্থান

জলসংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অবস্থান

দেশজুড়ে জলসংকট নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ,'মন কী বাত' অনুষ্ঠানে তিনি দেশের মানুষের প্রতি বার্তা দেন যে জলসংরক্ষণ নিয়ে যদি কোনও পন্থা কারোর কাছে থাকে, তাহলে তা যেন ,প্রধানমন্ত্রীকে জানান তাঁরা। এরপর এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন জলসংকট ঘিরে জন সচেতনতা গড়ে তুলে তাঁর সরকার পালন করবে 'সেভ ওয়াটার ডে'।

১২ জুলাই পদযাত্রা

১২ জুলাই পদযাত্রা

১২ জুলাই কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধিন সরকার পালন করবে 'সেভ ওয়াডার , সেভ লাইফ' অভিযান। এই দিন দুপুর ৩ টের সময় জোড়াসাঁকো থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন মুখ্যমন্ত্রী। পদযাত্রায় অংশ নেবেন সমাজের সকল স্তরের মানুষ।

কন্যাশ্রী দিবস পালন

কন্যাশ্রী দিবস পালন

এদিনের অনুষ্ঠান মঞ্চে একাধিক ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবসও। ১৪ জুলাই কন্যাশ্রী দিবস যেমনভাবে পালিত হচ্ছে, সেভাবেই ১২ জুলাই 'জল বাঁচাও জীবন বাঁচাও' দিবসও পালিত হবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+