১৪ দিনে ম্যারাথন ১০০টি জনসভা, সারা বাংলায় প্রচারে ঝড় তুলতে নামছেন মমতা
লোকসভা ভোটের প্রচারে জোরকদমে নেমে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
স্কুল কলেজের পরীক্ষার জন্য মার্চ মাসে তিনি সেভাবে জনসভা করেননি। তবে এবার সেসবের বাধা নেই। লোকসভা ভোটের প্রচারে জোরকদমে নেমে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ এপ্রিল জনসভা শুরু করবেন তিনি। তারপরে ১৪ দিনে অন্তত ১০০টি জনসভা করার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১০০টি জনসভা
মমতা জানিয়েছেন, ৪ এপ্রিল থেকে জনসভা শুরু করব। চলবে ১৭ মে পর্যন্ত। আমি প্রায় ১০০টি জনসভা করব। আমি অসমে গিয়েও জনসভা করব। ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে জানিয়েছেন মমতা।

প্রত্যেক আসনে জনসভা
তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে অন্তত ২টি করে জনসভা করবেন তিনি। অর্থাৎ এখানেই ৮৮টি জনসভা হয়ে গেল।

অন্ধ্রেও মমতার জনসভা
এর পাশাপাশি আগামী ৩১ মার্চ অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টির হয়ে প্রচারে যাচ্ছেন মমতা। ইউনাইটেড ইন্ডিয়ার হয়ে প্রচার ও ঐক্যের বার্তা দিতেই তিনি অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। অন্য রাজ্যের নেতারাও অন্ধ্রে যাচ্ছেন সেদিন।

বাংলা বাদেও লড়াই
প্রসঙ্গত, বাংলা বাদে তৃণমূল কংগ্রেস অসমের ছয়টি আসনে, ঝাড়খণ্ডের তিনটি আসনে, বিহারের দুটি আসনে ও আন্দামানের একটি আসনে লড়াই করবে।












Click it and Unblock the Notifications