TV 9 Exit Polls 2024: বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত, আসন কমবে বিজেপির, খাতা খুলবে না বামেরা বলছে ভোট সমীক্ষা

িটভি ৯ বুথ ফেরত সমীক্ষা দাবি করছে বাংলায় ধাক্কা খাবে গেরুয়া শিবির। ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ২৪টি আসন। আর বিজেপি পাবে ১৭টি আসন। এমনই জানিয়েছে টিভি-৯ বুথ ফেরত সমীক্ষা। অর্থাৎ যেখানে অন্যান্য এক্সিট পোলগুলি বিজেপিকে এগিয়ে রাখছে বাংলায়। সেখানে অন্যকথা বলছে টিভি ৯।

সবুজ ঝড়ের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি টিভি নাইন আসন ভিত্তিক সম্ভাব্য ফলাফলও জানিয়েছে। তাতে একাধিক কেন্দ্রে রীতিমতো ইন্দ্রপতন ঘটবে বলে ইঙ্গিত দিয়েছে। বহরমপুরে অধীরের পরাজয় হবে বলে জানানো হয়েছে। বহরমপুরে অধীরের পরাজয় বড় ঘটনা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।

TV 9 Exit Polls 2024

মুর্শিদাবাদে এবার সেলিমের পরাজয় হবে বলে দাবি করা হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম েহভিওয়েট প্রার্থী। অনেকেই মনে করছিলেন তিনি জিতে যাবেন। কিন্তু সেলিমের পরাজিত হবে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষা। কেবল মাত্র কংগ্রেসের ইশা খান চৌধুরী নিজের জয় ধরে রাখবেন বলে জানানো হয়েছে এই সমীক্ষা রিপোর্টে।

উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে এমনই দাবি করা হয়েছে টিভি ৯ এক্সিট পোলে। এদিকে আবার বীরভূমে কেষ্ট না থকলেও টিএমসি ভাল ফল করবে বলে দাবি করা হচ্ছে। বীরভূমে মোটের উপর সবকটি আসনই দখলে রাখবে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখবে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজমাতা অমৃতা সিনহাকে প্রার্থী করে কোনও লাভ হবে না বিজেপির। মহুয়া মৈত্র নিজের গড় ধরে রাখবেন।

এদিকে দমদমে আবার সৌগত রায়ই জয়ী হবেন বলে দাবি করা হচ্ছে। এদিকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও তৃণমূল জয়ী হবে। অর্থাৎ দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থী জয়ী হবেন না। যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে জয়ী হবেন সায়নী ঘোষ। এমনই দাবি করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়।

এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও জয়ী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গড় ধরে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। যে সন্দেশখালি নিয়ে বিজেপি প্রথম থেকে ভোটের ময়দানে নেমেছিল সেই সন্দেশখালিতে জিততে পারবেন না রেখা পাত্র এমনই মনে করছে টিভি ৯ বাংলার বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল এবারও বসিরহাট লোকসভা কেন্দ্রটি জিতবে। গতবার এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান।

এদিকে আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি অর্জুন সিং নিজের দখলে রাখবেন বলেই দাবি করেছে টিভি ৯-র বুথ ফেরত সমীক্ষা। উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্রটিও একইভাবে বিজেপির দখলে থাকবে। সেখানেও বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+