News 18 Exit Polls 2024: বাংলায় বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, বলছে নিউজ ১৮ এক্সিট পোল
কেউ বলছে গেরুয়া ঝড় কেউ বলছেন সবুজ ঝড়। কিন্তু নিউজ ১৮-র বুথ ফেরত সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে বাংলায়। তৃণমূল এবং বিজেপির ভোটের ফারাক তেমন বেশি থাকবে না। যদিও সামান্য হলেও ভোটের হারে এগিয়ে থাকবে বিজেপিই।
নিউজ ১৮-র এক্সিট পোল দাবি করছে এবারের লোকসভা ভোটে বাংলায় বিজেপি পাবে ২১ থেকে ২৪টি আসন। অর্থাৎ গতবারের চেয়ে বিজেপির আসন সংখ্যা অনেকটাই বাড়বে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। এবারে সেই সংখ্যা অনেকটাই বাড়বে বলে জানিয়েছে নিউজ ১৮ বুথ ফেরত সমীক্ষা।

তৃণমূল কংগ্রেসে আবার ১৮ থেকে ২১টি আসন পাবে বলে দাবি করেছে নিউজ ১৮ বুথ ফেরত সমীক্ষা। অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ফারাক খুব বেশি থাকছে না। প্রথম থেকেই দুই দল কমড় কষেছিল। গতবার বিজেপি যে ১৮টি আসন জিতেছিল সেটা যাতে এবার না জিততে পারে তার জন্য ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। অনেক কেন্দ্রেই ভেবে চিন্তে প্রার্থী দেওয়া হয়েছে।
অন্যদিকে বিজেপিও এবার প্রার্থী বাছাইয়ে সতর্ক হয়েছিল। তবে দিলীপ ঘোষ এবং পূর্ব মেদিনীপুর নিয়ে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করেছে। মেদিনীপুর কেন্দ্রে সাজিয়ে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তাতে শাসক দলের শিবিরে বড় ধাক্কা আসতে পারে বলে মনে করা হচ্ছে। আবার উত্তরবঙ্গে এবার বিজেপির গড়ে সিঁধ কাটতে পারে তৃণমূল কংগ্রেস। এমন সম্ভাবনার কথাও জানানো হয়েছে এক্সিট পোলে।
বিজেপির আসন সংখ্যা বাড়বে দক্ষিণবঙ্গে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দুই ২৪ পরগনাতেও বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। নিউজ ১৮-র বুথ ফেরত সমীক্ষায় বাম কংগ্রেসের আসন সংখ্যা কমবে বলেই দাবি করা হয়েছে। বামেদের খাতা খোলার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। কংগ্রেসের আসন সংখ্যাও বাড়ার আশা নেই। অধীর নিজের গড় ধরে রাখতে পারে নাকি সেটাই বড় চ্যালেঞ্জ।
তবে কলকাতা দুটি কেন্দ্র এবং যাদবপুর শাসক দলের দখলেই থাকবে বলে প্রাথমিক ভাবে দাবি করেছে নিউজ ১৮ এক্সিট পোল। এদিকে দুই ২৪ পরগনাতেও তৃণমূল কংগ্রেস অনেকগুলি আসন ধরে রাখবে। এমনই আশা করা যাচ্ছে। তবে বসিরহাট কেন্দ্রটি তৃণমূল দখলে রাখতে পারবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications