৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়েছি, বিজেপি তো তুচ্ছ! চ্যালেঞ্জ নেত্রী মমতার

৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়েছি, বিজেপি তো তুচ্ছ! চ্যালেঞ্জ মমতার

২০১১-য় ৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে সরিয়েছি আমরা। ২০২১-এর ভোটে আমাদের সামনে বিজেপি তো তুচ্ছ! বিজেপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার হুঙ্কার ছাড়লেন বাংলায় মুখ্যমন্ত্রী। যতই ২০১৯-এ বাংলায় বিজেপির উত্থান হোক ২০২১-এ বদলা নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল। পরপর তিনবার জিতে হ্যাটট্রিক করবেন তাঁরা।

বিজেপি হারবে, যতই ডার্টি গেম চালাক

বিজেপি হারবে, যতই ডার্টি গেম চালাক

মমতা বলেন, সিপিএমকে যদি সরাতে পারি, তাহলে বিজেপি তো তুচ্ছ। নির্বাচনকে যতই ডার্টি গেমে পরিণত করুক, ওরা হারবেই। রাজ্যে রাজ্যে সরকার ভেঙে দিচ্ছে বিজেপি। ওদের বাংলায় কোনও জায়গা নেই। তৃণমূল স্বপ্নের ভোর নিয়ে আসবেই। একুশের সমাবেশ থেকে নতুন স্বপ্ন ফেরি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন বাংলা আপনারাই করবেন

নতুন বাংলা আপনারাই করবেন

তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, কেউ চিরকাল বাঁচে না, আমিও চিরকাল বাঁচব না। তাই পরের প্রজন্ম তৈরি করে দিয়ে যাব। নতুন বাংলা আপনারাই করবেন। তাই এখন থেকে স্বপ্ন দেখুন, স্বপ্নের ভোর নিয়ে আসুন। এটা আমারও স্বপ্ন। বাংলার মানুষ সেই স্বপ্নকে বিনষ্ট হতে দেবেন না।

২০২১-এ বদলা নেবে তৃণমূল

২০২১-এ বদলা নেবে তৃণমূল

মমতার কথায়, বাংলায় জিতবে তৃণমূল। কেননা তৃণমূল খোঁচা খাওয়া বাঘের মতো লড়াই করবে এবার। একুশের ভার্চুয়াল ব়্যালিতে প্রত্যয়ী বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কেন জিততে পারবে না, কেন তৃণমূলই জিতবে তার কারণও তিনি জানিয়ে দিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে অভয় দিয়ে মমতা জানালেন তৃণমূল নেতৃত্বকে লক্ষ্যে অবিচল থাকতে হবে।

আহত বাঘ সর্বদাই ভয়ঙ্কর

আহত বাঘ সর্বদাই ভয়ঙ্কর

তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি এ্খন কংগ্রেসের কিছু লোক, সিপিএমের পুরনো কিছু লোক আর কিছু বিশ্বাসঘাতককে দিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। ওদের কোনও ভবিষ্যৎ নেই। কারণ ওরা বিশ্বাসঘাতক। আর গুজরাত কখনই বাংলা শাসন করবে না। মনে রাখবেন আহত বাঘ ভয়ঙ্কর, আমি এসব ভয় পাই না।

অসম্মানের বদলা নেবে তৃণমূল

অসম্মানের বদলা নেবে তৃণমূল

মমতা বলেন, কেন্দ্র যেভাবে বাংলাকে অসম্মান করছে তার বদলা আমরা নেব। বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা এখানকার লোক চালাবে। আমাদের সরকার ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছে। তৃণমূল সরকারে থাকলে সারা জীবন ফ্রি রেশন-চিকিৎসা পাবে। আমরা অন্য জায়গা থেকে কামিয়ে গরিবদের মধ্যে দেব।

হাম হ্যায় না, জামানত বাজেয়াপ্ত হবে বিজেপি

হাম হ্যায় না, জামানত বাজেয়াপ্ত হবে বিজেপি

তৃমমূল সুপ্রিমোর কথায়, চিন্তার কোনও কারণ নেই, হাম হ্যায় না। বাংলায় তৃণমূলই জিতবে। সকলে একসঙ্গে কাজ করুন। দেখবেন বিজেপির স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে। দৃঢ় প্রত্যয় দেখিয়ে মমতা বলেন, বাংলায় বিজেপির জামানত বাজেয়াপ্ত ২১ মে। মমতা বলেন, ২১ মে বিজেপির জামানত বাজেয়াপ্ত করে বদলা নিন। প্রমাণ করে দিন, বাংলা চালাবে বাংলার মানুষই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+