জীবন দিতে পারি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বিজেপিকে কড়া চ্যালেঞ্জ মমতার
নয়া সংশোধিত আইন নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মনে গেলেও বাংলায় ডিটেশন ক্যাম্প করতে দেব না।
নয়া সংশোধিত আইন নিয়ে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মনে গেলেও বাংলায় ডিটেশন ক্যাম্প করতে দেব না। মনে রাখবেন এ রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। জীবন দিয়ে দিতে পারি, কিন্তু বিজেপিকে ডিটেনশন ক্যাম্প করতে দেব না।

‘আমাকে আইন দেখাবেন না’
মমতা বিজেপিকে লক্ষ্যে করে হুঁশিয়ারি দেন, আমাকে আইন দেখাবেন না। আইন দেখিয়ে কোনও লাভ নেই। আমি সাতবাদ সাংসদ হয়েছি। কেন্দ্রের মন্ত্রী হয়েছি, বহু দফতর সামলেছি। তাই আমাকে ওসব আইন দেখিয়ে লাভ নেই। নৈহাটি উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, এ রাজ্যের ক্ষমতায় আছি আমরা কোনও ডিটেনশন ক্যাম্প হবে না।

আমরাও নির্বাচিত সরকার, ভুলে যাবেন না
মমতা বলেন, কেন্দ্রে যেমন বিজেপি নির্বাচিত সরকার, বাংলাতে আমরাও নির্বাচিত সরকার। তা ভুলে যাবেন না।মমতা বলেন, অসমে ডিটেনশন ক্যাম্প হল, এনআরসি হল, তার কারণ অসমেও বিজেপি সরকার। তাই তা সম্ভব হয়েছে কেন্দ্রের সরকারের পক্ষে। কিন্তু এখানে তা সম্ভব হবে না। কারণ এখানে তৃণমূলের সরকার রয়েছে, মানুষের সরকার হয়েছে।

যাদবপুরে সাসংদ হয়েই উদ্বাস্তুদের স্বীকৃতি
মমতা মনে করিয়ে দেন, যাদবপুরের সাংসদ নির্বাচিত হওয়ার পর সেখানার উদ্বাস্তুদের দাবি মেনে জমির দলিল তুলে দিয়েছিলাম। কেন্দ্রের আগে রাজ্য সরকার উদ্বাস্তুদের নাগরিক বলে সম্মান দিয়েছিল। বাংলার সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

মানুষ বিজেপি কলের পুতুল নয়
মানুষকে বিজেপি কলের পুতুল ভেবেছে! উত্তর ২৪ পরগনার নৈহাটি উৎসবের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। নাগরিকত্ব নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এক বছর আগে আধার কার্ড নিয়ে মোদী সরকার কী না করেছে। এখন আবার আধারকে অন্ধকারে পাঠিয়ে দিয়েছে।

দেশের মানুষকে বিদেশি বানানোর ছক
আর বিজেপি সেসব ভুলিয়ে দিতে চাইছে। দেশের মানুষকে বিদেশি বানানোর ছক কষছে। বলছে, আমরা যাদের সার্টিফিকেট দেব, তারা শুধু নাগরিক, বাকিরা নয়। এটা কি বিজেপির একার দেশ! প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বললেন, আপনারা ভাববেন না। আপনাদের সব ভার আমাকে দিন।

মানুষকে লাইনে দাঁড় করানো যাবে না
মমতা বলেন, মানুষকে লাইনে দাঁড় করানো যাবে না। এখানে এনআরসি হবে না। কারণ এখানে আমাদের সরকার রয়েছে। অসমে এনআরসি হয়েছে, তার কারণ অসমে বিজেপির সরকার রয়েছে। বঙ্গবাসীর উদ্দেশ্য, মমতার বার্তা আপনারা শুধু ভোটার লিস্টে নামটা ঠিকঠাক করে তুলে রাখুন। তারপর দেখব বিজেপি কী করে দেশের মানুষকে বিদেশি বানায়।












Click it and Unblock the Notifications