২০২১ ভোটের অনেক বাকি, এখনই হিন্দু-মুসলিম করবেন না, বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার

করোনা নিয়ে রাজনীতি করা চলবে না। করোনায় ধর্মীয় ভেদাভেদও বাঞ্ছনীয় নয়। মঙ্গলবার নবান্ন থেকে বিরোধীদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা নিয়ে রাজনীতি করা চলবে না। করোনায় ধর্মীয় ভেদাভেদও বাঞ্ছনীয় নয়। মঙ্গলবার নবান্ন থেকে বিরোধীদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে হারে সমালোচনা হচ্ছে, রাজনৈতিক উত্তাপ চড়ছে করোনা সংক্রমণের আবহেও, তা নিয়ে উষ্মা প্রকাশ করে মমতা বিরোধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন।

সঙ্কট মিটলে রাজনীতি

সঙ্কট মিটলে রাজনীতি

বিরোধীদের উদ্দেশ্যে মমতা বলেন, এখনও রাজনীতি করার অনেক সময় আছে। এটা মে মাস। ২০২১-এর মে মাসে রাজ্যে বিধানসভার ভোট। ফলে এখনও এক বছর সময় আছে। এত তাড়াতাড়ি কীসের। সময় আসুক রাজনীতি করবেন। প্লিজ, এখন রাজনীতি করবেন না। সঙ্কট মিটলে রাজনীতি করবেন।

বিজেপির সাম্প্রদায়িক তাস, কড়া বার্তা মমতার

বিজেপির সাম্প্রদায়িক তাস, কড়া বার্তা মমতার

মমতা করোনার আবহে বিজেপির সাম্প্রদায়িক তাস খেলা নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, কোভিডে কি হিন্দু মুসলমান আছে। যারা এসব করছেন, একটু ভাবুন। করোনা সংক্রমণে কোনও হিন্দু মুসলমান নেই। অন্য রোগও যেমন হিন্দু-মুসলমান ভেদাভেদ করে না, তেমনই এই কোভিড। তাই অযথা সস্তার রাজনীতির জন্য হিন্দু-মুসলমান করবেন না।

কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না

কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বলেছে, করোনাকে সঙ্গী করেই এখন চলতে হবে। অথচ কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না। তাই রাজ্যকেই বিকল্প ভাবনাচিন্তা করছে। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পরই রাজ্যের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ফিরতে হচ্ছে

কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ফিরতে হচ্ছে

মমতা বলেন, ৫২ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। ২ মাস কোনও আয় নেই। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। প্রাপ্তি শূন্য। এই পরিস্থিতিতেও দেনা শোধ করছে না কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ফিরতে হচ্ছে। পরিকল্পনা না করে লকডাউন করায় সমস্যায় পড়তে হচ্ছে। তাই বিকল্প পথের সন্ধান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+