গরুরও আধার কার্ড! মাছেরও আধার কার্ড চাইবে ভোজনরসিক বাবুরা! কটাক্ষ মমতার

গরুরও আধার কার্ড চাই, এবার পারলে মাছেরও আধার কার্ড চাইবে বিজেপির ভোজন রসিকবাবুরা। এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোচবিহার, ২৫ এপ্রিল : গরুরও আধার কার্ড চাই, এবার পারলে মাছেরও আধার কার্ড চাইবে বিজেপির ভোজন রসিকবাবুরা। এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে মঙ্গলবার মমতা বলেন, 'শুধু মুখে বড় বড় কথা, কাজের বেলায় নেই। কথা কম বলে জনগণের জন্য বেশি কাজ করুন।' এদিন ফের বাম-বিজেপি যোগের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'দিল্লি থেকে এল রাম, ডুবে গেল বাংলার বাম।' এরপরই তিনি বলেন, ওরা রাজ্যে উড়ে এসে জুড়ে বসতে চাইছে। বিজেপি হিংসা ছড়ায়, ভেদাভেদ করে। ওরা দাঙ্গাবাজা। কেউ ওদের দলে যাবেন না।

গরুরও আধার কার্ড! মাছেরও আধার কার্ড চাইবে ভোজন রসিকবাবুরা! কটাক্ষ মমতার

মমতা বলেন, আমরা যেটা বলি, সেটা করি। কিন্তু কেউ কেউ বেশি কথা বলতে ভালোবাসে। কাজের বেলায় নেই। বেশি বকবক না করে বিজেপিকে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আর পরামর্শ দেন, মাথা দেখাতে। তিনি বলেন, বিজেপির মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই ওরা এখন গরুরও আধার কার্ড চাইছে। এবার ছাগলেরও চাইবে, মুরগিরও চাইবে। আবার পুকুরের মাছেরও আধার কার্ড চাইবে ওরা। আর আধার কার্ড না হলে পুকুরের মাছ আর মুরগির মাংসও খেতে পারবেন না।

এদিন কোচবিহারে রাসমেলা ময়দানে রাজবংশী ও কামতাপুরিদের নিয়ে বিশেষ উন্নয়ন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বলেন, সমস্ত ভাষাকেই আমরা সমর্থন করি। বাংলাভাষাকে যেমন ভালোবাসি রাজবংশী-কামতাপুরিকেও তেমনই ভালোবাসি। একগুচ্ছ প্রকল্পের সূচনার পাশাপাশি চকচকায় শিল্পকেন্দ্র গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে যান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+