Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: 'আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বেআইনি ঘোষণা করুন', বন্দরকে চ্যালেঞ্জ মমতার

Mamata Banerjee: পুজোর উদ্বোধন মঞ্চ থেকে সরাসরি কলকাতা বন্দর কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভূমি ও ভূমিরাজস্ব দফতরের কিছু আধিকারিক বেনিয়ম করছেন। আর তা করছেন সরকারি পতিত জমি নিয়ে। এই বিষয়ে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি গড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

আজ পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান। আর সেখান থেকেই কার্যত একের পর এক বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী করতে প্রত্যেক বছরই যান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একেবারে বন্দর কতৃপক্ষকে একহাত নিলেন।

Mamata Banerjee

তিনি (Mamata Banerjee) বলেন, আমি পুলিশকে বলব, এই যে পাঁচিল তুলে দিচ্ছে, গাড়ি পার্কিং করে দিচ্ছে, আর তা বেআইনি ঘোষণা করে দেওয়ার নির্দেশ দেন। তবে এই বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে নেওয়ারও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বেআইনি ঘোষণা করে দিলে আর আইনি থাকে না।

অন্যদিকে টাকা তোলা নিয়েও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, কোনও দালাল, কোনও মাফিয়া যদি কারও নামে টাকা তোলে, তাহলে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে জায়গা দখল নিয়ে মমতার বক্তব্য, আদালতে মামলা চলছে। কিন্ত্য কাগজ রাজ্যের হাতে আছে। আর সেই সমস্ত কাগজ দেখিয়ে অধিগ্রহণ করে নিন।

জায়গা সম্পূর্ণ ভাবে রাজ্যে। হঠাত করে কেউ নথি নিয়ে আসছে। তা আসল কীভাবে বোঝা যাবে। রেকর্ডে আমাদের নেই। তবে কাউকে পার্কিং ফি হিসাবে টাকা না দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য শেষে তাঁর পরামর্শ, সবাইকে নিয়ে একটি কমিটি গড়ে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।

তবে বন্দরকর্তৃপক্ষের বিরুদ্ধে জুলুম বাজি চালানোর অভিযোগ করেন এদিন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তাঁদের কথায়, বন্দর এই এলাকায় একপ্রকার জুলুমবাজি চালাচ্ছে। এই বিষয়ে আদালতে মামলা চলছে। কিন্ত্য কোথাও গাড়ি পার্কিংয়ের নামে, কোথাও পাঁচিল তুলে দিয়ে জুলুমবাজি চালাচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাঁদের কথায়, কয়েক লক্ষ মানুষের রুটিরুজি বিপন্ন হতে পারত। কিন্ত্য মুখ্যমন্ত্রী থাকায় তা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+