'চুপচাপ বসে থাকবেন না তো কী করবে', রাজ্যপাল বোসকে পালটা 'প্রত্যাঘাত' মমতার
ফের একবার নবান্ন এবং রাজভবন সংঘাত! রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার সকালে জোড়াসাঁকোতে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। কড়া ভাষায় কার্যত রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সাংবিধানিক সঙ্কট হলে চুপ করে বসে থাকবেন না।
রাজ্যপালের এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। এই ইস্যুতে পালটা 'প্রত্যাঘাত' মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। একাধিক ইস্যুতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালের মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি রাজ্যপালকে সম্মান করি৷ আচার্যের জন্য রেসপেক্ট৷ কিন্তু শিক্ষা দফতর কাজটা করে। আমিও সেখানে মাথা ঘামাই না। শুধু তাই নয়, কিন্তু এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। যদি সবাইকে যদি সাতদিনের মধ্যে কাজ করতে হবে বলে তাহলে কীভাবে পারবে? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনভাবে চলার পক্ষেই রাজ্য সরকার বলে মন্তব্য তাঁর। তবে রাজ্যপালকে কেউ ভুল বোঝাচ্ছে বলে এদিন মন্তব্য করেন তিনি। আর এরপরেই কার্যত কিছুটা মেজাজ হারিয়েই মমতা বলেন, ''চুপচাপ বসে থাকবেন না তো কী করবে, সবার চাকরি খাবে? তবে রাজ্যপালের চেয়ারকে আমরা সম্মান করি বলে মন্তব্য তাঁর।
বলে রাখা প্রয়োজন, জোড়া সাঁকোয় এদিন সকালে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। আর সেখানে থেকেই রাজ্যর আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলে চুপ করে বসে থাকবেন না। রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবেন তিনি। এহেন মন্তব্যে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের প্রসঙ্গও টেনে আনেন সিভি আনন্দ বোস।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। বলে রাখা প্রয়োজন, রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে রাজভবন এবং নবান্নের মধ্যে ব্যাপক সংঘাত দেখেছিল। এই পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত অভিযোগ জানান তৃণমূল সাংসদরা। একাধিকবার তৎকালীন রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও এই অবস্থায় নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস এসেছেন বাংলায়।

তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সমস্ত সমস্যা মিটে গিয়েছে। আর কোনও সমস্যা হবে না। খুবই ভালো মানুষ তিনি। যদিও সম্প্রতি একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের কাজ নিয়ে একাধিক মন্তব্য করেন রাজ্যপাল বোস। এমনকি শিক্ষা দফতরে একাধিক নির্দেশও দেন। যা নিয়ে নবান্ন-রাজভবন নয়া সংঘাত তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications