সাইকেলে বা হেঁটেও প্রচার চালাতে পিছপা নন মমতা! কপ্টার বিতর্কে ক্ষোভে ফুঁসে উঠলেন দিদি
রাজ্যে বিজেপি নেতাদের সভা ঘিরে কপ্টার বিতর্কের পারদ ক্রমেই চড়তে থাকে। বালুরঘাট থেকে পুরুলিয়ার সভায় এই বিতর্কের কেন্দ্রে ছিলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।
রাজ্যে বিজেপি নেতাদের সভা ঘিরে কপ্টার বিতর্কের পারদ ক্রমেই চড়তে থাকে। বালুরঘাট থেকে পুরুলিয়ার সভায় এই বিতর্কের কেন্দ্রে ছিলেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিয়েও কপ্টার বিতর্ক চলে। বিজেপি নেতাদের কপ্টার নামতে দেওয়া নিয়ে বাধ সাধে মমতা সরকার। এবার সেই কপ্টার প্রসঙ্গেই মুখস খুললেন তিনি।

পায়ে হেঁটেও প্রচারে রাজি
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ধরনার শেষদিনে বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন। তার মধ্যে অন্যতম কপ্টার বিতর্ক। মমতার দাবি বিজেপি নেতৃত্বের চাপে পড়ে হেলিকপ্টারের জন্য অগ্রিম টাকা দেওয়া সত্ত্বেও তা বাতিল করে দিচ্ছে সংস্থা।মমতার দাবি , এভাবে বিজেপি প্রচার আটকাতে পারবে না। প্রয়োজনে তিনি ও তাঁর দল পায়ে হেঁটে ও সাইকেলেও প্রচার চালাতে পারেন।

মমতার প্রশ্ন
মমতার প্রশ্ন 'ওরাই শুধু হেলিকপ্টার নিয়ে প্রচার করবে?' তাঁর দাবি, বিরোধী দলদের এরা সুযোগ দিতে চায়না, যা খুশি তাই করছে বিজেপি।আগাম ব্যবস্থা না নেওয়া হলে, বিরোধী প্রার্থীরা তো নির্বাচনে প্রচারই করতে পারবেন না। যাঁদের নিজস্ব কপ্টার আছে, তাঁদের কথা আলাদা। '

দিদির দাবি
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'এর আগে অ্যাডভান্স দেওয়ার পরও সংশ্লিষ্ট সংস্থা আমাদজের বুকিং বাতিল করেছে। ১৫ জানুয়াারি নিয়ম মেনে বুকিং করেছি। ১ ফেব্রুয়ারি আমাদের জানিয়ে দেওয়া হয় হেলিকপ্টার দেওয়া যাবে না।..' মুখ্যমন্ত্রীর দাবি,বিজেপি চাপ দিয়ে এই সমস্ত করাচ্ছে।












Click it and Unblock the Notifications