বিজেপির ভোট বৃদ্ধিতে 'উদ্বিগ্ন'! ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে মমতার 'বার্তা' কংগ্রেসকে

আন্তর্জাতিক আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বিজেপি।

আন্তর্জাতিক আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বিজেপি। হিন্দু-মুসলিমে ভাগাভাগির অভিযোগও তুলেছেন বিজেপির বিরুদ্ধে।

বিজেপির ভোট বৃদ্ধিতে উদ্বিগ্ন! ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে মমতার বার্তা কংগ্রেসকে

ভাষণে নেতাই-নন্দীগ্রাম আর পূর্বাতন সিপিএম সরকারের নেওয়া ঋণের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ড থেকে বেলপাহাড়িতে মাওবাদীদের আনছে কেউ কেউ। ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি বিজেপির নাম না করে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গণপিটুনির নামে দেশ জুড়ে দলিতদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

একইসঙ্গে বিজেপি যে নির্বাচনের সময় তৃণমূলকে বেগ দিয়েছে, স্পষ্ট করে না বললেও, আকার ইঙ্গিতে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচনের সময় ভুল বোঝাচ্ছে বিজেপি। নির্বাচনের দিন একটি ভোট কিনতে হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সভায় মুখ্যমন্ত্রীর আবেদন, তাদের ছাড়া জনগণ যাতে অন্য কাউকে বিশ্বাস না করেন। জঙ্গলমহলের আদিবাসী জনগণকে তাদের পরিবারের সদস্য বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিজেপিকে আক্রমণের পাশাপাশি পূর্বতন সিপিএম নেতৃত্বাধীন সরকারকেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-এর ঋণের দায় তাদের বইতে হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। নেতাই-নন্দীগ্রামের প্রসঙ্গও টানেন মুখ্যমন্ত্রী। তবে অনুষ্ঠানের কংগ্রেসের বিরুদ্ধে সেরকম কিছু বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+