তাঁর লড়াই বহিরাগত এক হাজারজনের বিরুদ্ধে, নন্দীগ্রামে শেষ মুহূর্তে কীভাবে মোকাবিলা 'ফাঁস' করলেন মমতা

আপাতত নন্দীগ্রাম ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন চণ্ডীপুরের সভা থেকে এমনটাই ইঙ্গিত করেছেন তিনি। পাশাপাশি তাঁর ওপরে ফের আক্রমণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যা

আপাতত নন্দীগ্রাম ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন চণ্ডীপুরের সভা থেকে এমনটাই ইঙ্গিত করেছেন তিনি। পাশাপাশি তাঁর ওপরে ফের আক্রমণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি বলেছেন, বিরোধীরা কী প্ল্যান করেছে জানি না। এই সভা থেকে বিজেপির (bjp) বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট করানোর অভিযোগও করেছেন তিনি।

সোহমের হয়ে চণ্ডীপুরে প্রচার

সোহমের হয়ে চণ্ডীপুরে প্রচার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন নন্দীগ্রামের পাশের কেন্দ্র চণ্ডীপুরে। সেখানে দাঁড়িয়েছেন অভিনেতা সোহম। তাঁর প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সোহম ভাল ছেলে। সে ৩৬৫ দিন দলের হয়ে কাজ করে। তাই তাঁকে এই আসন থেকে বিজয়ী দেখতে চান তিনি। অমিত শাহের মন্তব্যকেও এদিন কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত অমিত শাহ বলেছেন, প্রথম দফায় হওয়া ৩০টির মধ্যে ২৬ টি জিতবে বিজেপি। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কীভাবে বললেন তা তিনি জানেন না। আর বাকি চারটে কি সিপিএম আর কংগ্রেসের, প্রশ্ন করেছেন তৃণমূল সুপ্রিমো।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, বাইরে থেকে আসা বন্দুকবাজদের কথা চলেছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনীর থাকা, খাওয়ার খরচ তৃণমূল সরকারকে দিতে হচ্ছে। কিন্তু তারাই ভোটারদের মারধর করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তরপ্রদেশের মতো ভোট এখানে করতে দেওয়া হবে না।

নন্দীগ্রামেই থাকছেন তিনি

নন্দীগ্রামেই থাকছেন তিনি

এদিন চণ্ডীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দ্বিতীয় দফার ভোট না শেষ হওয়া পর্যন্ত তিনি নন্দীগ্রামেই থাকছেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নন্দীগ্রামের রেয়াপাড়ায় তাঁর ঘরভাড়া নেওয়ার কথা জানা যায়। কিন্তু ১০ মার্চ হলদিয়ায় মনোনয়ন জমা দেওয়া পরে, বিকেলে নন্দীগ্রামে দুর্ঘটনায় পায়ে ও ঘাড়ে আঘাত লাগে তাঁর। এরপর দুদিন এসএসকেএম-এ থাকার পরে হুইল চেয়ারে করেই প্রচার শুরু করেন মমতা বন্দ্যাপাধ্যায়। রাজ্যে দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট, ১ এপ্রিল। তাই আগামী কয়েকদিন সেখানেই থাকার পরিকল্পনা। সেখানে ভোট হয়ে যাওয়ার পরে তিনি অন্যত্র যাবেন বলে এদিন জানিয়েছেন।

একহাজার লোক বাইরে থেকে আনা হয়েছে

একহাজার লোক বাইরে থেকে আনা হয়েছে

এদিন তিনি চণ্ডীপুরের সভা থেকে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, ওরে কী প্ল্যান করছে, তা তিনি জানেন না। কিন্তু যতক্ষণ জীবন থাকবে, ততক্ষণ তিনি বিজেপি এবং সিপিএমকে ক্ষমা করবেন না। তবে এদের বিরুদ্ধে তৃণমূল একাই একশো। তাঁর বিরুদ্ধে এল হাজার বাইরের লোক নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেউ ভয় দেখাতে এলে, দুই হাতে চড় কষিয়ে দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+