বিজেপি ল্যাজ ছাড়া হনু, কমিশন মদত না করলে ৩০ আসনও পেত না! বিধানসভায় নজিরবিহীন আক্রমণ মমতার

বিজেপি ল্যাজ ছাড়া হনু, কমিশন মদত না করলে ৩০ আসনও পেত না! বিধানসভায় নজিরবিহীন আক্রমণ মমতার

নির্বাচন কমিশন (election commission) মদত না করলে, বিজেপি (bjp) রাজ্যে ৩০ টি আসন জিততে পারত না। এদিন বিধানসভায় (assembly) এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মোদী-অমিত শাহরা যেভাবে বলেছেন, নির্বাচন কমিশন সেইভাবেই কাজ করেছে বলে এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

বিজেপি আর নির্বাচন কমিশন রাজ্যের সর্বনাশ করেছে

বিজেপি আর নির্বাচন কমিশন রাজ্যের সর্বনাশ করেছে

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলা দখলের জন্য বিজেপি কী না করেনি। তিনি অভিযোগ করেছেন, বিজেপি কুৎসা থেকে অপপ্রচার সবই করেছে। অন্যদিকে নির্বাচন কমিশন ডিজি, ডিআইডি, এসপি থেকে আইসি সবাইকেই বদল করেছে। তাঁর অভিযোগ অনেত জায়গাতেই ভিভিপ্যাট গণনা করা হয়নি। মোদী-অমিত শাহরা যা বলেছেন, তাই করেছে কমিশন। তাঁর দাবি নির্বাচন কমিশন মদত না করলে, বিজেপি রাজ্যে ৩০ টি আসনও পেত না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তিন মাসে নির্বাচন কমিশন ও বিজেপি রাজ্যের সর্বনাশ করেছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেছেন, কমিশন বন্দুকের সামনে দাঁড় করিয়ে নির্বাচন করিয়েছে। উপযুক্ত অফিসারদের হুমকি দিয়ে চুপ করিয়ে রাখার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষ দেখিয়েছে, তাঁদের মেরুদণ্ড কেউ ভাঙতে পারে না।

মুখ্যমন্ত্রীর অভিযোগ

মুখ্যমন্ত্রীর অভিযোগ

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের আসার বিরোধিতা করেছিল রাজ্য সরকার। এব্যাপারে রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে রাজ্যের অবস্থান জানিয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনকে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি বিজেপির সক্রিয় সদস্য। বাংলাদেশের হিংসার ছবি এই বাংলার বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এদিনই রাজ্য সরকার নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফের কলকাতা হাইকোর্টে বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয়েছে।

প্রশাসন চালানো সহজ নয়

প্রশাসন চালানো সহজ নয়

বিরোধীদের একের পর এক অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, প্রশাসন চালানো সহ নয়। তিনি বলেছেন, ৫ মে থেকে তিনি দায়িত্ব নিয়েছেন। আট দফায় কোথাও নির্বাচন হয়নি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা শুধু বলেছেন খেলা হবে। এব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় খেলা হবে দিবস পালনের কথাও জানিয়েছেন। তবে সেই দিন পরে ঘোষণা করা হবে।

বিজেপি ল্যাজ ছাড়া হনু

বিজেপি ল্যাজ ছাড়া হনু

বিজেপিকে বিষবৃক্ষ বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেদিনীপুরে ঘরে ঘরে অত্যাচার করেছে। বিজেপির জন্যই রাজ্যপাল বিধানসভায় ভাষণ পড়তে পারেননি বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপিকে ল্যাজ ছাড়া হনু বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের ফল নিয়ে সরব

নন্দীগ্রামের ফল নিয়ে সরব

মুখ্যমন্ত্রীকে এদিন নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে সরব হতে দেখা গিয়েছে। তিনি অভিযোগ করেছেন, সেখানে ভোটারের থেকে ভোট বেশি পড়েছে। জেলায় জেলায় আরএসএস বসিয়ে রেখে জোর করে নির্বাচন দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

বাংলায় একটাই লাড্ডু, নাম নাড়কেল নাড়ু

বাংলায় একটাই লাড্ডু, নাম নাড়কেল নাড়ু

বাংলা থেকে উত্তরবঙ্গ ভাগ করার দাবির বিরুদ্ধে এদিন সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে তিনি বলেছেন, যাঁরা বাংলা ভাগের প্রচার করে লাড্ডু খাচ্ছেন, তাঁরা জেনে রাখুন বাংলায় একটাই লাড্ডু, তার নাম নারকেল নাড়ু। চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, বাংলা ভাগ করতে তিনি দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+