Mamata Banerjee-Suvendu Adhikari: 'অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে', শুভেন্দুকে নিয়ে এটা কী বললেন মমতা?
Mamata Banerjee-Suvendu Adhikari: বঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীকেও। গত ১০ তারিখ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার হঠাত করেই বিধানসভায় পৌঁছে যান এবং বক্তব্যে রাখেন। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান প্রশাসনিক প্রধান। একই সঙ্গে বিজেপি যে বাংলায় ধর্মীয় কাড খেলছে তা নিয়েও কড়া বার্তা দেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে নাম না করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে (Mamata Banerjee-Suvendu Adhikari) তোপ দাগেন। বলেন, "ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।" এমনকী রাজ্য সভাপতি হওয়ার জন্যে দরবার করছেন বলেও কটাক্ষ।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'যারা হিন্দু মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই। মানুষের কথা না বলে এহেন রাজনীতিকে ধিক্কার জানাই। এরপরেই মুখ্যমন্ত্রীর খোঁচা, 'কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন। কুতসা করুন , কিন্তু দেশকে নষ্ট করবেন না'', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যয়ের।
শুধু তাই নয়, তাঁর কথায়, কোনও কমিউনিটিকে অপমান করা আমরা বরদাস্ত করি না। মানুষ যখন বিপদে পরে তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমরা অনেককে আশ্রয় দিয়েছি। এছাড়াও এদিন একাধিক ইস্যুতে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও তাৎপর্যপূর্ণ ভাবে যতক্ষণ পর্যন্ত এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন ততক্ষণ বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। যা নিয়ে একেবারে উত্তাল ওঠে এদিন বিধানসভার পরিস্থিতি। তবে এদিন অধিবেশন কিংবা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় কক্ষে ছিলেন না শুভেন্দু অধিকারী। পরে বিধানসভার বাইরে নজিরবিহীন ভাবে বিক্ষোভে বসেন তিনি। আর সেখান থেকেই পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন।
যদিও বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গে এদিন মমতা বলেন, মাননীয় অধ্যক্ষ্য যদি কারো কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। আমার কথা ওরা শুনবে না, ওরা স্লোগান সাউটিং করবে, এটা গনতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সম্মান করি, বক্তব্যে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee-Suvendu Adhikari)।












Click it and Unblock the Notifications