Mamata Banerjee: গণতন্ত্রের অন্ধকার-অশুভ দিন, কৃষিভবন থেকে অভিষেকদের আটক করা নিয়ে কড়া বার্তা মমতার
গণতন্ত্রের অন্ধকার, ভয়ঙ্করদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দিল্লি পুলিশের আটক করার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদদেরক আটক করার ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। গতকাল রাত থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছিল প্রতিবাদ। শুভেন্দু অধিকারীর বাড়ি সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ েদখান পার্টি লোকেরা। আগামী ৫ তারিখ এক লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযানের কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল যন্তরমন্তরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, সাধারণ মানুষের টাকা না দিয়ে ২ মাসের মধ্যে দিল্লিতে ১ লক্ষ লোক নিয়ে জমায়েত করা হবে। তার নেতৃত্ব দেেবন মমতা বন্দ্যোপাধ্যা। গতকাল কৃষিভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দেখা করার প্রতিশ্রুতি দিয়েও দেখা করেননি মন্ত্রী। প্রতিবাদে কৃষি ভবনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। রাতে তাঁর জোর করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল সাংসদদের।
মহুয়া মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদাদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। রাত প্রায় ১১টা নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হয়। ততক্ষণে রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে আগুন জালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হয় তৃনমুল নেতা কর্মী ও সমর্থকরা। বন্ধ করে দেওয়া হয় কাঁথি মেচেদা জাতীয় সড়ক। রাতেই বিক্ষোভে শামিল হয় পটাশপুর এর বিধায়ক উত্তম বারিক সহ বহু তৃণমূল নেতাকর্মীরা।
শুরু হয় পথ অবরোধ ও বিক্ষোভ। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ প্রায় ১ ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ ও বিক্ষোভ। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদদের না ছাড়া না হলে এই আন্দোলন আরও দীর্ঘতর হবে এমনটাই হুমকি দেয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। তৃণমূল সূত্রের খবর দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি কে ঘিরে গত কালকের পর আজও জেলার একাধিক জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
ইডেনে প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল পাঞ্জাব ম্যাচ, বরুণ দেবের কৃপায় পয়েন্টের খাতা খুলল কেকেআর -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications